সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
hello world নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ চাঁদপুরে ভ্যাট দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত বেপরোয়া গতির অটো উল্টে প্রাণ গেল যাত্রীর মুক্তিযুদ্ধা সড়ক  ও ডিসি অফিসের সামনে যানজট নিরসনে ট্রাফিক বিভাগ থেকে  দেয়া হয়েছে রোড ডিভাইডার  বিজয়ীর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও কোরআন শরীফ বিতরণ চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। পুরান বাজারে ৩টি প্রতিষ্ঠানকে ৫৫,০০০/- টাকা জরিমানা। ওসমান হাদীকে গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি। কবি হেলাল হাফিজ স্মরণে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা কনজিউমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ, চবি কতৃক  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাস মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এমপি না হলেও দরমুজখালী–বসন্তপুর কার্পেটিং রাস্তা নির্মাণের ওয়াদা কাজী আলাউদ্দিনের

  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল ও মৌখালী এলাকায় আজও পর্যন্ত তেমন কোনো উন্নয়ন হয়নি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি এমপি না হলেও দরমুজখালী থেকে বসন্তপুর পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ করা হবে।”
শনিবার (২৯ নভেম্বর) রাতে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল সার্বজনীন পূজা মন্দিরে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি আপনাদের সঙ্গে নিয়ে কালিগঞ্জ উপজেলাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে চাই। একটি দল ধর্মকে পুঁজি করে ভোট চাইবে, কিন্তু আমি এলাকার সন্তান— আমার কাছে যেতে কোন দালাল ধরতে হবে না। দিন-রাত ২৪ ঘন্টা আমার দরজা সবার জন্য খোলা থাকবে।
সাবেক এমপি আরও বলেন, “আমি নির্বাচিত হলে আপনারা সরাসরি আমার কাছে গিয়ে এলাকার সমস্যা তুলে ধরবেন, আমি সমাধানের চেষ্টা করব।  কালিগঞ্জের উন্নয়নে অতীতে অনেক ভূমিকা রেখেছি। ২০০১ সালে সংসদ সদস্য থাকা কালে উপজেলার প্রতিটি মন্দির, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদানসহ ভবন নির্মাণে সহায়তা করেছি। এই অবহেলিত এলাকার প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে আমি থাকবো।
ড্যামরাইল সার্বজনীন মন্দির কমিটির সভাপতি ভগেন্দ্রনাথ বর্মনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম , ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আল-মাহমুদ ছট্টু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি  হাসানুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান,  প্রশান্ত হালদার বাবু, সাবেক মেম্বার মো. রফিকুল ইসলাম,  শেখ আব্দুল করিম, ভগেন্দ্র নাথ বর্মন প্রমুখ।
সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সবাইকে প্রার্থনা করার আহ্বান জানান কাজী আলাউদ্দিন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com