শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী কমিউনিস্ট পার্টির নেতা কমরেড জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র দাখিল

  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাসঃ  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে নতুনভাবে গড়ে ওঠা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি কমরেড মো: জাহাঙ্গীর হোসেন চাঁদপুর-৩( চাঁদপুর সদর-হাইমচর)রোববার (২৮ ডিসেম্বর)বিকালে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নাজমুল হোসেনের হাতে মনোনয়নপত্র জমা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, জেলা বাসদ সমন্বয়ক কমরেড দীপালি রানী দাস, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য  কমরেড চন্দ্র শেখর মজুমদার ও জেলা কমিটির সদস্য ডা: শ্যামল চন্দ্র ঘোষ,  কমিউনিস্ট পার্টির নেতা বীরমুক্তিযোদ্ধা সুনীল কৃষ্ণ মাঝি, কৃষক নেতা তাপস কুমার সাহা, সুমন কৃষ্ণ মাঝি, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস ও শহর যুব ইউনিয়নের  সাধারণ সম্পাদক নূরে আলম  নূরসহ আরো অনেকে।
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের উদ্দেশ্যে কাস্তে মার্কার প্রার্থী কমরেড মো: জাহাঙ্গীর হোসেন বলেন,  সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করা প্রয়োজন। মানুষ যাতে ভয়হীনভাবে ভোট দিতে পারে-সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে। এবারের নির্বাচনের মাধ্যমে মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি পথরেখা রচনা করতে বামপন্হী প্রার্থীদেরকে ভোট দেয়া অনিবার্য হয়ে পড়েছে।অন্যথায় ৭১’র এর মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হবে। ফলে উগ্র সাম্প্রদায়িকতা ও বিজ্ঞানবিরোধী প্রতিকূল সমাজ দেখতে হবে। যা হবে নিতান্তই দু:খজনক। তাই চাঁদপুর-৩ এলাকার সম্মানিত ভোটাররা দল ও ব্যক্তির যোগ্যতা ও সংগ্রাম দেখে ভোট দেবেন  এটাই কামনা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com