সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
hello world নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ চাঁদপুরে ভ্যাট দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত বেপরোয়া গতির অটো উল্টে প্রাণ গেল যাত্রীর মুক্তিযুদ্ধা সড়ক  ও ডিসি অফিসের সামনে যানজট নিরসনে ট্রাফিক বিভাগ থেকে  দেয়া হয়েছে রোড ডিভাইডার  বিজয়ীর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও কোরআন শরীফ বিতরণ চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। পুরান বাজারে ৩টি প্রতিষ্ঠানকে ৫৫,০০০/- টাকা জরিমানা। ওসমান হাদীকে গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি। কবি হেলাল হাফিজ স্মরণে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা কনজিউমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ, চবি কতৃক  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাস মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

চাঁদপুরে এসে মনে হয়েছে যেন এক মিলনমেলার মাঝে প্রবেশ করেছিঃ নবাগত ডিসি মোঃ নাজমুল ইসলাম সরকার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাসঃ চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকারের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, আমি এ পর্যন্ত সাতটি জেলায় কাজ করেছি, তবে চাঁদপুরে এসে মনে হয়েছে যেন এক মিলনমেলার মাঝে প্রবেশ করেছি। চাঁদপুর প্রেসক্লাব সত্যিই খুব সক্রিয় ও সহযোগিতামূলক। আপনারা যে সংবাদ বা টেক্সট পাঠান, আমি তা গুরুত্ব দিয়ে দেখি। চাঁদপুরকে একটি আধুনিক ও সুন্দর জেলায় রূপ দিতে চাই। আমাকে চাঁদপুরে পাঠানো হয়েছে উন্নয়নের জন্য, আর সেই লক্ষ্যেই আমি কাজ করে যাবো।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ তাদের সরকার কেমন দেখতে চায়, আগামী দিনে দেশ কোন পথে এগোবে এই বিষয়গুলো সাংবাদিকদের নিরপেক্ষ দৃষ্টিতে তুলে ধরার দায়িত্ব রয়েছে। নির্বাচনকেন্দ্রিক সকল সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা।
জেলার প্রধান অর্থনৈতিক সম্পদ ইলিশ উৎপাদন বৃদ্ধির দিকেও তিনি নতুন কিছু পরিকল্পনার ইঙ্গিত দেন। পাশাপাশি তিনি জানান, চাঁদপুরে যোগদানের পর শহরের বিভিন্ন এলাকা একা ঘুরে দেখেছেন এবং এখানকার সামাজিক পরিবেশ, সংস্কৃতি ও মানুষের চলাফেরা প্রত্যক্ষ করেছেন। তিনি সাধারণ মানুষের নানা সমস্যা, ভাবনা ও প্রত্যাশা সম্পর্কে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন।
জেলার রেল, লঞ্চ, বাস যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়েও তিনি আলোচনা করেন। এসব বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ গ্রহণের উদ্দেশ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক বলেন, আমি চাঁদপুরে দিতে এসেছি, নিতে নয়। আপনারা আমার সহযোগী হবেন আমি নিশ্চিত। আমি যা করবো যাতে চাঁদপুর হাসবে। এমন কিছু করে যেতে চাই, যাতে আমার নাম সবার মনের মধ্যে থাকবে। আমরা সবাই চাঁদপুরের জন্য কাজ করবো। আমি আমার সর্বোচ্চ দিয়ে যেতে চাই চাঁদপুরবাসীর জন্য।
পরিচিতি সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক অ্যাড. ইকবাল বিন বাশার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাড. শাহজাহান মিয়া, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, সময় টিভির প্রতিবেদক ফারুক আহম্মদ, চাঁদপুর সময়ের সম্পাদক কাজী ইব্রাহীম জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, একুশে টিভি জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, সদস্য মিজান লিটন ও মিজানুর রহমান।
আলোচিত বিষয়সমূহে বক্তারা চাঁদপুরের চলমান ও গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প, নদীভাঙন ও যোগাযোগব্যবস্থার চ্যালেঞ্জ, ইলিশ সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা ইত্যাদি নানা সমস্যার পাশাপাশি সম্ভাবনা ও সমাধানের দিকগুলো তুলে ধরেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com