বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Ruletka Operator Porady – Najlepszy przewodnik po kasynach online টেকনিক্যালে সিএনজি স্কুটার দূর্ঘটনায় আহত ৪ চাঁদপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ১  সংস্কার যে কোন সরকারের দায়িত্ব তাই গণভোটে সরকার হ্যাঁ পক্ষে’   চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা। The Best Free Bet Bonus Zambia: Everything You Need to Know সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা ক্লুলেস স্বামীহত্যা মামলার মুল খুনি আবুবক্কর, অন্যতম পরিকল্পনাকারী স্ত্রী পপি ও পরকিয়া প্রেমিক কল্লোল গ্রেফতার. পরিচয়ের অপেক্ষায় এক জীবনের শেষ, চাঁদপুরে অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ উদ্ধার

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর অভিযান।কচুয়া উপজেলার ৮টি প্রতিষ্ঠানকে ১,৩০,০০০/- টাকা জরিমানা।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী কর্তৃক  চাঁদপুরের কচুয়া  উপজেলার কচুয়া বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে রয়েল বেকারি কে ২০,০০০/- টাকা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডেঙ্গু পরীক্ষা করার অপরাধে কচুয়া সিটি হসপিটাল এন্ড ডিজিটাল  ডায়াগনস্টিক সেন্টার কে ৩০,০০০/- টাকা, একই অপরাধে  কচুয়া টাওয়ার এন্ড ডিজিটাল  ডায়াগনস্টিক সেন্টার কে ২০,০০০/- টাকা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধের কচুয়া টাওয়ার ফার্মেসী কে ১০,০০০/- টাকা, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ, নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে খাবার  তৈরির অপরাধে তিপ্তি মিনি চাইনিজ রেস্টুরেন্টে কে  ২০,০০০/- টাকা, একই অপরাধে হোটেল নিউ সাদিয়া কে ১০,০০০/- টাকা, জনতা বনফুল হোটেল এন্ড রেস্টুরেন্টে কে ১০,০০০/- টাকা এবং নিউ জাহাঙ্গীর হোটেল এন্ড রেস্টুরেন্টে কে ১০,০০০/- টাকাসহ মোট ১,৩০,০০০/- টাকা  জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম, কচুয়া উপজেলার স্যানেটারি মো: আহসান উল্লাহ তালুকদার  এবং  যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com