বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Ruletka Operator Porady – Najlepszy przewodnik po kasynach online টেকনিক্যালে সিএনজি স্কুটার দূর্ঘটনায় আহত ৪ চাঁদপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ১  সংস্কার যে কোন সরকারের দায়িত্ব তাই গণভোটে সরকার হ্যাঁ পক্ষে’   চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা। The Best Free Bet Bonus Zambia: Everything You Need to Know সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা ক্লুলেস স্বামীহত্যা মামলার মুল খুনি আবুবক্কর, অন্যতম পরিকল্পনাকারী স্ত্রী পপি ও পরকিয়া প্রেমিক কল্লোল গ্রেফতার. পরিচয়ের অপেক্ষায় এক জীবনের শেষ, চাঁদপুরে অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ উদ্ধার

চাঁদপুরে ৫৫ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ————শেখ ফরিদ আহমেদ মানিক

  • আপডেটের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার

ঐতিহ্যবাহী বাণিজ্য-বন্দর চাঁদপুরের ব্যবসায়ীদের সমস্যা নিরসন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে এফবিসিসিআই-এর জেনারেল বডি মেম্বার ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে ৫৫ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেন, তাহলে চাঁদপুরের উন্নয়নে আমরাবএকসাথে কাজ করব।

তিনি আরো বলেন, আমি জয়লাভ করলে আমি চেষ্টা করব আগামী ৩ বছরের মধ্যে মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পন করার। আমরা ক্ষমতায় গেলে সরকারের কোন টাকা অপচয় হতে দেবো না।

চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ফারুক আহমেদ মৃধা।

চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন হাসপাতাল ও ডায়াগনস্টিক সমিতির সাধারণ সম্পাদক জি এম শাহীন, বাবুরহাট বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন খান, ঔষধ ব্যবসায়িক মালিক সমিতির সহ-সভাপতি মনির হোসেন গাজী, পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি পরেশ চন্দ্র মালাকার, চাঁদপুর হকার্স সমিতির সভাপতি মো. মোহসীন মিয়া, চাঁদপুর মীর শিপিং ব্যবসায়ি সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, জেলা জুয়েলারী সমিতির সভাপতি মোস্তফা ফুল মিয়া, চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম লিমন, চাঁদপুর রড-সিমেন্ট ব্যবসায়ীদের পক্ষ থেকে আব্দুল আজিজ মিয়াজী, চাঁদপুর ডেভেলপার সমিতির সভাপতি আব্দুল আল মামুন, চাঁদপুর হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ, চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জগলু, চাঁদপুর মৎস্য বনিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, চাঁদপুর বরফকল মালিক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন শাকিল, চাঁদপুর জেলা পুস্তক সমিতির সভাপতি এস এম মোর্শেদ, বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক বিএম হারুনর রশীদ, চাঁদপুর আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদ প্রমুখ।

বক্তারা বলেন, মিজানুর রহমান চৌধুরীর পর শহরের বুকে একমাত্র কৃতি সন্তান শেখ ফরিদ আহমেদ মানিক। শেখ ফরিদ আহমেদ মানিক এক ও অদ্বিতীয়। তারই প্রমান হচ্ছে আজকে চাঁদপুরের ৫৫টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা। যা চাঁদপুরে এই প্রথম এত বড় পরিসরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে। দল ছাড়াও শেখ ফরিদ আহমেদ মানিক একজন ব্যবসায়ী, তিনি আমাদের প্রার্থী।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চাঁদপুর হকার্স মার্কেট ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন পুরান বাজার ব্যবসায়ী নেপাল চন্দ্র সাহা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com