মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
Ruletka Operator Porady – Najlepszy przewodnik po kasynach online টেকনিক্যালে সিএনজি স্কুটার দূর্ঘটনায় আহত ৪ চাঁদপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ১  সংস্কার যে কোন সরকারের দায়িত্ব তাই গণভোটে সরকার হ্যাঁ পক্ষে’   চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা। The Best Free Bet Bonus Zambia: Everything You Need to Know সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা ক্লুলেস স্বামীহত্যা মামলার মুল খুনি আবুবক্কর, অন্যতম পরিকল্পনাকারী স্ত্রী পপি ও পরকিয়া প্রেমিক কল্লোল গ্রেফতার. পরিচয়ের অপেক্ষায় এক জীবনের শেষ, চাঁদপুরে অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ উদ্ধার

চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠক –শেখ ফরিদ আহমেদ মানিক

  • আপডেটের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার

চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত চলা এই কর্মসূচিতে পাড়া-মহল্লায়, বাড়ি থেকে বাড়ি—সবখানেই দেখা গেছে মানুষের ঢল, উচ্ছ্বাস এবং উৎসাহের অপার ভিড়।

একাধিক উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতায় ধানের শীষে ভোট পেলে আমরা সকলকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করব। অনেক দিন ধরে ভোটের সুযোগ পেতে পারেননি, এবার নিশ্চিতে ভোট দিতে পারবেন। আপনারা আপনাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন।

তিনি আরও বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকুন—আপনাদের সকলের দোয়া প্রয়োজন। আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরুন। এই মুহূর্তে বাংলাদেশে আমাদের প্রকৃত অভিভাবক ছাড়া আর কেউ নেই।

গণসংযোগ কর্মসূচি শুরু হয় ওয়ার্ডের জেডিসি কলোনি থেকে। এরপর কুলি বাগান, জামতলা, কয়লা বাগান, জামতলা জামে মসজিদ প্রাঙ্গণ, উত্তর শ্রীরামদী, নিশি বিল্ডিং রোড, মাদরাসা রোড টিলা বাড়ি, যমুনা রোড নদীর পাড়ের কান্দি, ক্লাব রোড, কবরস্থান রোড ও কাঁচা কলোনী সহ পুরো ওয়ার্ডে পাড়া-মহল্লা, বাড়িঘর এবং বাজার এলাকা ঘুরে মানুষের খোঁজখবর নেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আহম্মদ সরকার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা মাল, সাধারণ সম্পাদক মো. কবির সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী।

এ কর্মসূচির মাধ্যমে শেখ ফরিদ আহমেদ মানিক আশা প্রকাশ করেন, পাড়া-মহল্লার মানুষদের সরাসরি সমর্থন পেলে ধানের শীষ প্রতীকে চাঁদপুর-৩ আসনে জয় নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া তিনি নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জনগণকে দোয়া ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, এই গণসংযোগে মানুষের উপস্থিতি, উচ্ছ্বাস এবং উৎসাহ সরাসরি নির্বাচনী প্রচারণায় একটি শক্তিশালী প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com