বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Ruletka Operator Porady – Najlepszy przewodnik po kasynach online টেকনিক্যালে সিএনজি স্কুটার দূর্ঘটনায় আহত ৪ চাঁদপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ১  সংস্কার যে কোন সরকারের দায়িত্ব তাই গণভোটে সরকার হ্যাঁ পক্ষে’   চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা। The Best Free Bet Bonus Zambia: Everything You Need to Know সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা ক্লুলেস স্বামীহত্যা মামলার মুল খুনি আবুবক্কর, অন্যতম পরিকল্পনাকারী স্ত্রী পপি ও পরকিয়া প্রেমিক কল্লোল গ্রেফতার. পরিচয়ের অপেক্ষায় এক জীবনের শেষ, চাঁদপুরে অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ উদ্ধার

চাঁদপুর শহরে শিকলে বাঁধা প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ //  চাচাতো ভাই গ্রেপ্তার

  • আপডেটের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাসঃ চাঁদপুর শহরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। শিকলে বাঁধা মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। পরিবার, প্রতিবেশী সবার মনে নেমে এসেছে আতঙ্ক আর ক্ষোভ।
চাঁদপুর পৌরসভার বঙ্গবন্ধু সড়কের একটি বাড়িতে থাকেন শহীদ বেপারী। তিনি নাইটগার্ডের কাজ করেন। তাঁর ২৫ বছর বয়সী মেয়ে মানসিক প্রতিবন্ধী। নিরাপত্তার কারণে তাকে ঘরের ভেতর শিকল দিয়ে খাটের সাথে বাঁধা অবস্থায় রাখা হয়।
ঘটনাটি ঘটে গত ২ ডিসেম্বর দুপুর দুইটার দিকে। এর আগে দুপুর সাড়ে বারোটায় শহীদ বেপারীর স্ত্রী খাবার নিয়ে তাঁর কর্মস্থলে যান। বের হওয়ার সময় তিনি মেয়েকে আগের মতোই ঘরে শিকলে বেঁধে রেখে যান।
তিনি বাড়ি ফিরে জানতে পারেন, তাঁর বের হওয়ার পর প্রতিবেশী ও আত্মীয় মো. তাহের হোসেন বেপারী ঘরে ঢুকে পড়ে। পরে মেয়েকে জিজ্ঞেস করলে সে জানায় তাহের তার মুখ চেপে ধরে ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করেছে।
ঘটনার পর পরিবার চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করে।  খবর পাওয়ার পর এসআই কালাম গাজী দ্রুত শনিবার দুপুরে অভিযানে যান। কৌশলে মিশন রোড এলাকা থেকে একাই অভিযুক্ত তাহেরকে আটক করেন।
গতকাল রবিবার পুলিশ তাঁকে আদালতে পাঠায়। একই দিনে ভিকটিমকে আদালতে নিয়ে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়।
ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। পরিবার এখন ন্যায়বিচারের অপেক্ষায়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com