বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :

চাঁদপুর সংবাদ পত্র হকার সমিতির সভাপতি হানিফ খানের দাফন সম্পন্ন 

  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোটারঃ চাঁদপুর পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ হানিফ খানের দাফন সম্পন্ন হয়েছে। তিনি শুধু বিএনপির রাজনীতির সাথেই সম্পৃক্ত ছিলেন না। তিনি চাঁদপুর জেলা সংবাদ পত্র হকার সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন বহু দিন পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার বাদ জোহর চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, মরহুমের বড় ছেলে জিল্লু খান।
জানাজায় ইমামতি করেন চৌধুরী জামে মসজিদের খতিব মুফতি আব্দুল হাদি। এ সময় জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, মুনির চৌধুরী, হাজী মোশারফ হোসেন, ফেরদৌস আলম বাবু, অ্যাডঃ হারুনুর রশীদ, হযরত আলী ঢালী, অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এমএ লতিফ, চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক অ্যাডঃ ইকবাল বিন বাশার, প্রধান সম্পাদক কাজী শাহাদাত, বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, জেরা জামায়াতে ইসলামীর সেক্রেটরী অ্যাডঃ শাহজাহান মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে হানিফ খান কে চাঁদপুর বড় স্টেশন রেলওয়ে কবরস্হানে দাফন সম্পন্ন করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com