সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
hello world নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ চাঁদপুরে ভ্যাট দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত বেপরোয়া গতির অটো উল্টে প্রাণ গেল যাত্রীর মুক্তিযুদ্ধা সড়ক  ও ডিসি অফিসের সামনে যানজট নিরসনে ট্রাফিক বিভাগ থেকে  দেয়া হয়েছে রোড ডিভাইডার  বিজয়ীর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও কোরআন শরীফ বিতরণ চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। পুরান বাজারে ৩টি প্রতিষ্ঠানকে ৫৫,০০০/- টাকা জরিমানা। ওসমান হাদীকে গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি। কবি হেলাল হাফিজ স্মরণে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা কনজিউমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ, চবি কতৃক  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাস মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

নৌকা থেকে ফেলে দেওয়া কিশোরীর অর্ধগলিত মরদেহ নিখোঁজের ৫ দিন পর উদ্ধার

  • আপডেটের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২ বার পঠিত হয়েছে
মানিক দাসঃ চাঁদপুরের ডাকাতিয়া নদীতে পাওয়া গেছে নিখোঁজের পাঁচ দিন পর কিশোরীর অর্ধগলিত মরদেহ।১৬ বছর বয়সী ফারজানা আক্তার ফাতেমার অর্ধগলিত মরদেহটি দর্জি ঘাট এলাকা থেকে চাঁদপুর নৌ পুলিশ উদ্ধার করেছে ।
রোববার দুপুরে চাঁদপুর নৌ-থানার ওসি ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। ফারজানা শহরের কয়লাঘাট এলাকার ভাড়াটিয়া আলী হোসেনের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালের কাউনিয়া থানার পশ্চিম কাউনিয়া গ্রামে।
সকাল সাড়ে ১০ টার দিকে এক জেলে নদীতে কচুরিপানার সঙ্গে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। প্রথমে মডেল থানার এসআই আওলাদ হোসেন ও নাজির শাহ ঘটনাস্থলে যান পরে নৌ–পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে ফারজানার বাবা ঘটনাস্থলে যান এবং মেয়ের পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন। তিনি জানান, গত বুধবার বিকেলে মেয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
এদিকে তদন্ত কর্মকর্তারা জানান, ১৯ নভেম্বর সন্ধ্যায় ডাকাতিয়া  নদীর পুরান বাজার এলাকায় ট্রলারচালক মনির হোসেন ফারজানাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়, এমন তথ্য প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনার পর পাশের ট্রলারের চালকেরা মনিরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
নৌ-থানার ওসি ইকবাল হোসেন জানিয়েছেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং পরিবার হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত চালিয়ে যাচ্ছে।
সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফারজানার মৃত্যুকে ঘিরে এখন একটাই প্রশ্ন এই কিশোরীর জীবনের শেষ মুহূর্তে কী ঘটেছিল?সে কেনইবা জেলে নৌকায় সেদিন গিয়ে ছিল।  পুলিশ বলছে, এঘটনার রহস্য  উদঘাটনে তদন্ত চলছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com