সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Casino Instantaneous Play: The Ultimate Guide to Immediate Pc Gaming চাঁদপুরে প্রশাসন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনীতিক ও সুধীজনদের সম্মানে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের ইফতার মাহফিল প্রশাসন ও সুধীজনদের সম্মানে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের ইফতার মাহফিল গলায় ওড়না প্যাচিয়ে,,,,,,  প্রধানমন্ত্রীর ঈদ উপহার মতলবে পঁচা ও ফুটে চাল বিতরণের অভিযোগ মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে এক ঘুষিতে সিএনজি চালকের মৃত্যু চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৩০,০০০/- টাকা জরিমানা। Sultan Games KZ: как казахстанское онлайн‑казино меняет правила игры

মতলব উত্তরে বিকাশ দোকানে জাল নোট নিয়ে গ্রেপ্তার ১

  • আপডেটের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের ঘনিয়ারপাড় এলাকায় জাল টাকা দিয়ে বিকাশে টাকা পাঠানোর চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে।


স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার কালিরচর এলাকার মৃত নবীর বেপারীর ছেলে মিসির আলী (৪০) ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় এলাকায় অনিকের বিকাশের দোকানে আসে। তিনি দোকানদার আনোয়ার হোসেন অনিক (২২)-এর কাছে ৫ হাজার টাকা বিকাশে পাঠানোর অনুরোধ করেন। বিকাশ দোকানদার টাকা যাচাই করার সময় ৫০০ টাকার ৪টি নোটকে জাল বলে সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন।
সংবাদ পেয়ে মতলব উত্তর থানার কিলো-৫ ডিউটিতে নিয়োজিত এসআই দেলোয়ার হোসেন-১ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থলে গিয়ে জাল টাকার সত্যতা পান এবং ৫০০ টাকার ৪টি নোটসহ মিসির আলীকে আটক করে থানায় নিয়ে আসেন। উদ্ধারকৃত জাল নোটের মোট মূল্য ২,০০০ টাকা (৫০০ টাকার ৪টি নোট)। এ ঘটনায় বিকাশ দোকানদার আনোয়ার হোসেন অনিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, ঘটনাস্থলে আমাদের টিম দ্রুত পৌঁছে জাল টাকার সত্যতা নিশ্চিত করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। জাল টাকা উদ্ধারের ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com