রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেটের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস //
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার মোহনপুর, ষাটনল ও কালিপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যা।
এ সময় বেলতলী নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে অংশ নেন। তারা অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যা বলেন, পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ১৫(১) ধারায় একটি ড্রেজার ও একটি বাল্কহেডের তিনজন মালিক-চালককে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে, অবশিষ্ট একটি ড্রেজার ও বাল্কহেডসহ তিনজনকে নিয়মিত মামলার প্রক্রিয়ার জন্য নৌ-পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কারও প্রভাব বা সুপারিশে এই অপরাধ কার্যক্রম চালানো যাবে না।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com