বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Ruletka Operator Porady – Najlepszy przewodnik po kasynach online টেকনিক্যালে সিএনজি স্কুটার দূর্ঘটনায় আহত ৪ চাঁদপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ১  সংস্কার যে কোন সরকারের দায়িত্ব তাই গণভোটে সরকার হ্যাঁ পক্ষে’   চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা। The Best Free Bet Bonus Zambia: Everything You Need to Know সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা ক্লুলেস স্বামীহত্যা মামলার মুল খুনি আবুবক্কর, অন্যতম পরিকল্পনাকারী স্ত্রী পপি ও পরকিয়া প্রেমিক কল্লোল গ্রেফতার. পরিচয়ের অপেক্ষায় এক জীবনের শেষ, চাঁদপুরে অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ উদ্ধার

সত্তর বছরের মমতাজ বেগমের সঞ্চয় তুলে দিলেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে

  • আপডেটের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাবুরহাট এলাকার মডেল টাউন সংলগ্ন দিঘিরপাড়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে এক হৃদয়ছোঁয়া দৃশ্যের জন্ম দিলেন সত্তর বছরের বৃদ্ধা মমতাজ বেগম।

বহু দিন ধরে তিলে তিলে সঞ্চিত ১০ ও ২০ টাকা নোটের বান্ডেল তিনি তুলে দিলেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে নির্বাচনী কাজে ব্যয় করার জন্য।

উঠান বৈঠকে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের চোখে সেই মুহূর্তে দেখা যায় আবেগের ছাপ। তার এই আত্মত্যাগী আচরণ মুহূর্তেই বৈঠকে উপস্থিত নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের হৃদয়ে আলোড়ন তোলে। অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

অশ্রুসিক্ত কণ্ঠে মমতাজ বেগম বলেন, বাবা, এই টাকাগুলো আমি খুব কষ্টে জমাইছি। কিন্তু এলাকার উন্নয়ন হলে, মানুষের ভালো হলে—এই টাকাই সার্থক। তুমি আমাদের পাশে থাকবা এইটুকুই আশা।

শেখ ফরিদ আহমেদ মানিক বৃদ্ধা মমতাজ বেগমের হাতে হাত রেখে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের এই ভালোবাসাই আমার শক্তি। আমৃত্যু মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। চাঁদপুর-৩ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা ও উন্নয়ন বঞ্চিত অবস্থার পরিবর্তন করাই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি জনগণের পাশে থেকে ন্যায়, উন্নয়ন ও সেবার নতুন অধ্যায় রচনা করতে চান।

বাবুরহাটের স্থানীয় বাসিন্দারা বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও বিশ্বাসই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। একজন বৃদ্ধা নারীর পক্ষ থেকে কষ্টে সঞ্চিত টাকা প্রার্থীর হাতে তুলে দেওয়া—এটি শুধু একটি সহানুভূতির ঘটনা নয়, বরং মানুষের প্রত্যাশা ও আশার প্রতিফলন।

স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমী মুহূর্ত প্রমাণ করে—চাঁদপুরে পরিবর্তনের আশা দিন দিন আরও জোরালো হচ্ছে এবং সাধারণ মানুষ নিজেদের সামান্য সামর্থ্য দিয়েও পছন্দের প্রার্থীর পাশে দাঁড়াচ্ছেন।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই মন্তব্য করেছেন, এটাই বাংলাদেশের রাজনীতির আসল ছবি—মানুষ ভালোবাসলে সবই সম্ভব। এই সৎ ভালোবাসাই একজন নেতাকে বড় করে। মাটি ও মানুষের সম্পর্ক অটুট থাকুক।

চাঁদপুর-৩ আসনের নির্বাচনী মাঠে ঢেউ তুলেছে এই দৃশ্য। বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষের এমন আবেগ ও প্রতিশ্রুতি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com