সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

অনন্যা নাট্য গোষ্ঠীর  ইফতার মাহফিল ও দোয়া  সম্পন্ন 

  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোর্টারঃ  পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ভুক্ত সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠীর ইফতার ও দোয়া মাহফিল ১৭ রমজান শনিবার (৭ মার্চ )  বাদ আছর চাঁদপুর সাহিত্য একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী ক্লিন চাঁদপুরের চেয়ারম্যান অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, সংবর্ধিত অতিথি সংগঠনের সিনিয়র সদস্য ও  চাঁদপুর প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক এম এ লতিফ ও নাট্যাভিনেতা প্রবাসী নাজমুল আহসান মিন্টু ও সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য  মোঃ হানিফ পাটোয়ারী।
সভাপতি শহীদ পাটোয়ারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ বক্তব্যে  বলেন, আমি একজন সাংস্কৃতিক পরিবারের লোক। ছোট বেলা থেকেই আমি সংগঠনের সভাপতি শহীদ পাটোয়ারী কে চিনি। চাঁদপুর শিল্পকলায় নাটক দেখতে দেখতে বড় হয়েছি। বিশেষ করে অনন্যা নাট্য গোষ্ঠীর অনেক নাটক দেখেছি। এ সংগঠনে আমার বড় ভাই  কবির বকুল, দিনাত জাহান মুন্নি আপা তাদের অভিনয় অনন্যাতে দেখেছি। অনন্যা নাট্য গোষ্ঠী আজকে আমাকে যে সম্মান দিয়েছে আমি অনন্যা নাট্য গোষ্ঠীর আগামীর সকল কার্যক্রমে সর্বাত্মকভাবে  করবো।
সংবর্ধিত অতিথির বক্তব্যে এমএ লতিফ বলেন, আমি চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বে আছি সেটা বড় কথা না। আমি ৩০/৩৫ বছর আগে থেকেই শহীদ পাটোয়ারী কে চিনতাম। অনন্যা নাট্য গোষ্ঠীর সদস্য আমাদের এলাকার  হানিফ পাটোয়ারী মেয়ে রুনার কাছে যেতেন তখন থেকে তাকে চিনতাম। তিনি এমন একজন ব্যাক্তি নাটক ছাড়া জীবনে কিছুই করতে পারেন নি। আমি অনন্যার সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে এ সংগঠনের এমন কোনো কার্যক্রম বাদ দেইনি। আজকে অনন্যা নাট্য গোষ্ঠী আমাকে যে সম্মান দিয়েছে তা স্মরনিয় হয়ে থাকবে।
বক্তব্যের পূর্বে অতিথিদের ফুলেল শুভেচ্ছা,  সংবর্ধিত অতিথিকে শুভেচ্ছা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।
 নতুন সদস্য সামছুল আলম সূর্য ও আরিফ হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ।
এ সময় আমন্ত্রিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায়, চাঁদপুর অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল ও সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার,ড্রামার সাধারণ সম্পাদক কে এম মাসুদ,  নটমঞ্চের প্রতিষ্ঠাতা পিএম বিল্লাল হোসাইন, স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি এম আর ইসলাম বাবু, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ডাক্তার, চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের সভাপতি সিয়াম খান, অরুপ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক সপ্তমী রানী দত্ত ও সাংগঠনিক সম্পাদক স্বাধীন দত্ত।
এছাড়া অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন সংগঠনের সহ-সভাপতি জয়রাম রায়, খাজা আহমেদ,  মৃণাল সরকার ফয়সাল ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দাস, মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, দুলাল সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসাইন,
দপ্তর সম্পাদক সীমা ইসলাম, অর্থ সম্পাদক  ফাতেমাতুজ জোহরা, নির্বাহী সদস্য সাবিত্রী রানী ঘোষ, ইয়াসিন ইকরাম, শাওন পাটওয়ারী, সংগঠনের সদস্য আখলাকুল ইসলাম লাকু, বীরেন সাহা, নাসরিন জাহান মিলি, অন্তরা বিনতে মাহা, ফৈরদৌসী আক্তার লিমা, মামুন মুন্সি, প্রান্তিক দাস, শাহরিয়ার আবির সহ সকল নাট্য সংগঠনের নাট্যশিল্পীরা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com