শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

গণি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে
মানিক দাস// গণি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী)  সকালে বিদ্যালয় প্রাঙ্গনে তা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ নাজির আহমেদের সভাপতিত্বে ও শিক্ষার্থী সৌহাদ্য পাল, আজহারুল ও  আফসারুল ইসলামের যৌথ সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা  প্রশাসক ( সার্বিক) ও গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ এরশাদ উদ্দীন।
তিনি বক্তব্যে বলেন, আমি দায়িত্ব শুধু এ বিদ্যালয়ের সভাপতি নই। ২৪ সালে সরকারের পরিবর্তনের পর চাঁদপুরের সবকটি বিদ্যলয়ের ভগ্ন দশা ছিল। সারা দেশের এ প্লাসের সংখ্যা বেরেছিল। শিক্ষার গুনগত মান বৃদ্ধি পায়নি। আমি এক বছর চার মাস চাঁদপুরে দায়িত্ব নেয়ার পর যে সব বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পেয়ে ছিলাম চেয়েছি সে সব বিদ্যালয়ে টেস্ট পরীক্ষায় সকল বিষয়ে শত ভাগ পাশ না করা শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করতে দেই নি। আপনারা দেখেছেন লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় উত্তিন্ন হতে না পেরে সড়ক অবরোধ করেছে, এমন কি আত্মহত্যা হুমকি দিয়েছে। কোনো লাভ হয়নি। তিনি আরো বলেন, কোনো শিক্ষার্থী যেন মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে না পারে। যে মোবাইল নিয়ে প্রবেশ করবে তাদের কে টিসি দিয়ে বের করে দিবেন। এ বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির জন্য আমরা খন্ড কালিন শিক্ষক নিয়োগ দিয়েছি। ক্লাশের পর অতিরিক্ত সময় পর্যন্ত কোচিং করানো হয়। যদি কোনো শিক্ষার্থী অতিরিক্ত ক্লাশ না করবে তাদের কে পরীক্ষায অংশ গ্রহন করতে দেয়া হবে না। তিনি অভিভাবক দের বলেন সন্ধ্যার পর আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে সে বিষয়ে খোজ খবর নিবেন। সন্তানদেরকে মোবাইল ফোন দিবেন না।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের  পরিদর্শক আজিজুল হক, সমাজ সেবক হাজী মোশারফ হোসেন,
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ নাজির আহমেদের।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাহবুবুল হাসান। গীতা থেকে পাঠ করেন নবম শ্রেণীর শিক্ষার্থী  দেব ঘোষ। উদ্ধোধন শেষে অতিথিগণ মেধা পুরস্কার বিতরন করেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com