বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

চন্দ্রবিন্দু টেক্সটাইলে বেড়েছে নারী ক্রেতার ভিড় 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোটার // চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের  ভূইয়া সেন্টারের নিচতলার চন্দ্রবিন্দু টেক্সটাইলের শোরুমে ঈদুল ফিতরের শেষ মুহূর্তে বেড়েছে ক্রেতাদের ভিড়।
বিশেষ করে তরুণীদের কাছে এটি একটি নির্ভরযোগ্য ফ্যাশন বিপণীবিতান হিসেবে জনপ্রিয়তা ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে। এখানে তরুনীদের নিত্যনতুন ফ্যাশনেবল থ্রি পিচ পোশাক সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। আধুনিক ফ্যাশনের পাশাপাশি দেশি বিদেশী সকল ধরনের থ্রি পিচ বিক্রি করা হচ্ছে।
চন্দ্রবিন্দু টেক্সটাইল চাঁদপুর শোরুমের ব্যবস্হাপনা পরিচালক মোঃ কালাম হোসেন জানান, চন্দ্রবিন্দু টেক্সটাইল চাঁদপুর শোরুম এক সময় চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটে ছিল। সেখানে সুনামের সাথে তরুনীদের পছন্দসই পোষাক বিক্রি করে সুনাম অর্জন করেছিল। সেই চন্দ্রবিন্দু টেক্সটাইল চাঁদপুর শোরুম ছেড়ে দিয়ে নতুন আঙ্গিকে ও নতুন সাজে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের ভূইয়া সেন্টারের নিচ তলায় চলতি বছরের ১৫ রমজানে চন্দ্রবিন্দু টেক্সটাইল চাঁদপুর শোরুমটি দেয়া হয়েছে। এখানে আমরা নিত্যনতুন ডিজাইনের তরুণীদের পছন্দসই দেশি-বিদেশি থ্রি পিস তুলেছি। যার কারনে চন্দ্রবিন্দু টেক্সটাইল শোরুমটিতে তরুণী ও  নারীর ক্রেতাদের বিচরণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। চন্দ্রবিন্দু টেক্সটাইলের চাঁদপুর শোরুমের ব্যবস্থাপনা পরিচালক কালাম হোসেন আরো জানান শুধু ঈদুল ফিতর উপলক্ষে নয় আমরা চাঁদপুর এই শোরুমের মাধ্যমে উন্নতমানের থ্রিপিস বিক্রি করে থাকি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com