বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

চাঁদপু‌রের প্রথম শহীদ কালাম-খালেক-সুশীল-শংকর দিবস পা‌লিত

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

চাঁদপুর জেলা পরিষ‌দের প্রশাসক এ কে এম সলিম উল‌্যা সেলিম

মরিয়ম আক্তার হিরা  ।। যথা‌যোগ‌্য মর্যাদায় চাঁদপু‌রের প্রথম শহীদ কালাম-খালেক-সুশীল-শংকর দিবস পা‌লিত হ‌য়ে‌ছে।

দিবস‌টি উপল‌ক্ষে ৩ এ‌প্রিল শুক্রবার সকাল ৮টায় শহ‌রের জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ কম্প‌প্রেক্স এর সম্মুখ থে‌কে একটি শোক র‌্যা‌লি বের হ‌য়েট্রাক রোডে স্মৃ‌তিস্ত‌ম্ভে গি‌য়ে শেষ হয়। র‌্যা‌লি শে‌ষে বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক ও সামা‌জিক সংগঠন শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ ক‌রে।

শ্রদ্ধাঞ্জলী অর্পণ শে‌ষে স্মরণ সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রাখেন চাঁদপুর জেলা পরিষ‌দের নবনিযুক্ত প্রশাসক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শহীদ কালাম- খালেক-সুশীল-শংকর স্মৃ‌তি স্তম্ভ বাস্তবায়ন ক‌মি‌টির সাধারণ সম্পাদক এড‌ভো‌কেট সলিম উল‌্যা সেলিম। এসময় তি‌নি ব‌লেন, স্বাধীনতার মূল ভি‌ত্তি হ‌লো মহান একু‌শে ফেব্রুয়া‌রি তাই আমি ভাবলাম চাঁদপু‌রে আমা‌দের এক‌টি কেন্দ্রীয় শহীদমিনার দরকার। ২০০৩ সা‌লে আ‌মি তখন উন্নয়ন সমন্বয় ক‌মি‌টিতে ছিলাম, সে সময় সকল স্বাধীতাকামী জনগ‌ণের পক্ষ থে‌কে সভায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মা‌ণের জন‌্য প্রস্তাব উত্থাপন ক‌রে‌ছিলাম। ‌বিএন‌পি সরকা‌রের সময় সভায় সেসময় মন্ত্রী ও এম‌পিগণ উপ‌স্থিত ছি‌লেন তখন সক‌লে আমার এ প্রস্তাব একবা‌ক্যে গ্রহণ ক‌রেন। সভায় তখন জেলা প্রশাসক ম‌হোদয়‌কে আবহবায়ক ক‌রে ও আমা‌কে সদস‌্য স‌চিব ক‌রে কেন্দ্রীয় শহীদমিনার নির্মাণ ক‌মি‌টি গঠন করা হয়।
শহীদ কালাম-খালেক-সুশীল-শংকর স্মৃ‌তিস্তম্ভ নির্মা‌ণের বিষয় উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, পরবর্তী‌তে ভাবলাম এ ঐ‌তিহা‌সিক স্থা‌ন, মহান মু‌ক্তিযু‌দ্ধে চাঁদপয‌রের জন‌্য সব‌চে‌য়ে বড় স্মৃ‌তির জায়গা। এখান থে‌কেই আগু‌নের লে‌লিহান শিখা চাঁদপু‌রের সর্বত্র ছ‌ড়ি‌য়ে প‌রে। মহান স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয় তখন আমরা নিরস্ত্র ছিলাম, আমা‌দের কোন প্রশিক্ষণ ছিল না। কোন প্রকা‌রের পূর্ব অ‌ভিজ্ঞতা ছিল না, তারপরও বাংলার দামাল ছে‌লেরা, আমার বড় ভাই‌য়েরা মহান স্বাধীনতা যু‌দ্ধকে তর‌ন্নিত করার জন‌্য পা‌কিস্থানী হানাদার বা‌হিনী ও রাজাকার আল শাম‌সের হাত থে‌কে দেশ‌কে মুক্ত করার জন‌্য বি‌খিন্ন স্থানে প্রস্তু‌তি নি‌শ্চিল। এই জায়গা‌টি স্বাধীনতা যু‌দ্ধে মুলবান এক‌টি স্থান। সারা‌দে‌শে যখন যদ্ধ শুরু হয় তখন শুনা যা‌চ্ছিল চাঁদপু‌নেও প্রবেশ কর‌ছে হানাদার বা‌হিনী, আস‌তে‌ছে জামাত-আলশামস-আলবদর। তখন আমা‌দের তৎকালীন বড় ভাই‌য়েরা এখারন ছোট এক‌টি ঘ‌রে ব‌সে বোমা তৈ‌রি কর‌ছিল। ওনারা অ‌নেকগু‌লো বোমা তৈ‌রি ক‌রে‌ছি‌লেন তা টে‌বি‌লের উপর রাখা ছিল হয়‌তো অসাবধনাবশত একটি ‌বোমা বি‌স্ফো‌রিত হ‌য়ে পু‌রো ঘর‌টিই উ‌ড়ে যায়। তখন শহীদ কালাম-খালেক-সুশীল-শংকর ঘটনাস্থ‌লেই শহীদ হন আরও অ‌নে‌কে গুরুতর আহত হয়। ২০০৫ সা‌লে আ‌মি এ ঐ‌তিহা‌সিক স্থান‌টি‌তে এক‌টি স্মৃ‌তিস্তম্ভনকরার প্রস্তাব রা‌খি তা সভায় সর্বসম্মতভা‌বে পাশ হয়। সেসময়কার জেলা প্রশাসক ম‌হোদয়‌কে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক ক‌রে এক‌টি স্মৃতিস্তম্ভ নির্মাণ ক‌মি‌টি গঠন করা হয়।
তি‌নি আরও ব‌লেন, আজ এখা‌নে আমরা বয়স্করা উপ‌স্থিত হ‌য়ে‌ছি তরুন‌দের আগমন চো‌খের;পরার ম‌তো নয়। আজ তরুন প্রজন্ম স্বাধীনতা‌র ই‌তিহাস ভুল‌তে ব‌সে‌ছে, তারা স্বাধীনতার কথা শুন‌তে চায় না। তারা ২৪ কে ধারন ক‌রে ৩৬ জুলাই কিন্তু আমরা বল‌তে চাই জাতীয়তাবাদী দল বিএন‌পি শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমা‌নের প্রতি‌ষ্ঠিত দল। আমরা বল‌তে চাই আমা‌দের জা‌তির স‌র্বোচ্চ গ‌বেূর ধন মহান একু‌শে ফেব্রুয়া‌রি, মহান মু‌ক্তিযুদ্ধ। ১৯৭১ সা‌লে জা‌তি যখন কিংকর্তব‌্যবিমুর অবস্থায় ছিল ঠিক তখন শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমান তখন মেজর জিয়াউর রহমান কালুঘাট বেতার কেন্দ্র থে‌কে স্বাধীনতার ঘোষণা দেন। সে ঘোষণার মধ‌্যদি‌য়ে জা‌তির অ‌নিশ্চয়তা দূর হয় সকলে জা‌তি ধর্ম বর্ন নি‌র্বিশে‌ষে;মহান স্বাধীনতা যু‌দ্ধে ঝা‌পি‌য়ে প‌রে।
চাঁদপুর জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ ইউ‌নিট কমা‌ন্ডের সদস‌্য স‌চিব বীরমুক্তিযোদ্ধা মু‌জিবুর রহমানের সভাপ‌তি‌ত্বে ও‌ উ‌দিচী জেলা সংস‌দের সাধারণ সম্পাদক জ‌হির উ‌দ্দিন বাব‌রের প‌রিচালনায় স্মৃ‌তিচারনপূর্বক বক্তব‌্য রা‌খেন শহীদ কালাম-খালেক-সুশীল-শংকর  স্মৃ‌তি সংস‌দের সভাপ‌তি এড‌ভো‌কেট জ‌হিরুল ইসলাম, বীরমু‌ক্তি‌যোদ্ধা অ‌জিত সাহা, জেলা গণ‌ফোরা‌মের সভাপ‌তি এড‌ভো‌কেট সে‌লিম আকবর, চাঁদপুর জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ ইউ‌নিট কমা‌ন্ডের সদস‌্য বীরমু‌ক্তি‌যোদ্ধা সর্দার আব‌ুল বাশার, সদর উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ ইউ‌নিট কমা‌ন্ডের সদস‌্য স‌চিব বীরমুক্তিযোদ্ধা সানাউল‌্যা খান, চাঁদপুর চেম্বার অব কমা‌র্সের প‌রিচালক গোপাল সাহা শহীদ কালা‌মের ছোট ভাই
জা‌হিদুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা বাসু‌দেব মজুমদার, বাংলা‌দে‌শের ক‌মি‌উনিষ্ট পা‌র্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, বাসদ সমন্বায়ক দিপালী, এড‌ভো‌কেট মাসুদ রানা, মু‌ক্তি‌যোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এড‌ভো‌কেট নাজমুল হুদা প্রমূ্খ।

উ‌ল্লেখ‌্য ১৯৭১ সালের এই দিনে (৩রা এপ্রিল) চাঁদপুরের ট্রাক রোডে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিকালে বোমা তৈ‌রির সময় অসাবধানতাবশত বোমার বিস্ফোরণে কালাম-খালেক-সুশীল-শংকর এ চার বীর ছাত্রনেতা শহীদ হন। শহীদদের স্ম‌রণে বি‌স্ফো‌রিত স্থা‌নে ২০০৫ সা‌লে এক‌টি স্মৃ‌তিস্তম্ভ তৈ‌রি করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com