চাঁদপুরের ৫টি সংসদীয় আসেন ধানের শীষ, দাড়িপাল্লাসহ প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা ৩৬জন। শেষ মুহূর্তি প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। চাঁদপুরের ৫ টি নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৩১ হাজার ১৯০জন।
এর মধ্যে পুরুষ ভোটার ১২লাখ ১ হাজার ৮৫৪ এবং নারী ভোটার ১১লাখ ২৯ হাজার ৩২৫জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১১জন।
৫ টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ৭০৬টি। পুলিশের দেয়া সর্বশেষ তথ্যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ৪২২টি। এর মধ্যে চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২২টি। চাঁদপুর ১ নির্বাচনী এলাকা কচুয়ায় ঝুকিপূর্ণ কেন্দ্র ১০১ টি, চাঁদপুর নির্বাচনী এলাকা মতলব উত্তর ও দক্ষিণ ১৬৬ টি, চাঁদপুর ৩
নির্বাচনী এলাকা (সদর ও হাইমচর) ঝুকিপূর্ণ কেন্দ্র ১০৪ টি, চাঁদপুর ৪
নির্বাচনী এলাকার ঝুকিপূর্ণ কেন্দ্র ৩৮ টি, চাঁদপুর ৫ নির্বাচনী এলাকা (হাজীগঞ্জ ও শাহরাস্তি) ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র ৫৬ টি। চাঁদপুরের ৫ টি নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৩১ হাজার ১৯০জন।তাছাড়া প্রবাসী ভোটার ৪৬ হাজার ৪৩৬জন। প্রবাসী ভোটারদের মধ্যে চাঁদপুর জেলা পঞ্চম। কারাগারের পোস্টাল ভোটার ৩৩জন।