বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাটকাসহ ১০ জন আটক।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ১০ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের চরভৈরবী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি কাঠের বোটে তল্লাশি করে প্রায় ৩৫ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ১০০ কেজি জাটকাসহ ১০ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত জেলেদের ২ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

জব্দকৃত জাটকা জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com