শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। পুরান বাজারে ৩টি প্রতিষ্ঠানকে ৫৫,০০০/- টাকা জরিমানা।

  • আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক  চাঁদপুরের পুরাণ বাজার এলাকায়  অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে বাজার থেকে বস্তায় খোলা পণ্য ক্রয় করে  অন্যের প্যাকেট ব্যবহার করে জিরা,কিসমিচ ও অন্যান্য মসলা জাতীয় পণ্য প্যাকেটজাত করে বিক্রয়ের  অপরাধে মেসার্স সততা ভান্ডার  কে ৫০,০০০/- টাকা, ফ্রিজে বাসী খাবার সংরক্ষণ করার অপরাধে কে মাস্টার এন্ড রেস্টুরেন্ট কে  ২,০০০/- টাকা এবং পেয়াজ বিক্রয়ের সময় পাকা ভাউচার প্রদান না করার অপরাধে রফিক এন্ড সন্স কে ৩,০০০/- টাকাসহ মোট  ৫৫,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ  স্বেচ্ছায় পরিশোধ করেন। এসময় বিভিন্ন নাম ঠিকানা ব্যবহারযুক্ত প্যাকেট ধ্বংস করা হয়।  অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে পুরাণ বাজার পুলিশ ফাড়ির একটি টিম ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম  সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com