শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান। ৪টি প্রতিষ্ঠানকে ৮০,০০০/- টাকা জরিমানা।

  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজার,কালিবাড়ি ও ছিখুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন খাদ্য বিক্রয়ের অপরাধে চিটাগং বেকারি কে ১০,০০০/- টাকা, মেয়াদ উত্তীর্ণ খাবার দ্রব্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করার এবং নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ করার অপরাধে রিভার ভিউ কফি এন্ড রেস্টুরেন্ট কে ২০,০০০/- টাকা, ক্ষতিকর রং ব্যবহার ও পঁচা বাসী খাবার সংরক্ষণ করার অপরাধে আমানিয়া হোটেল কে ৩০,০০০/- টাকা এবং আটা ও ময়দাতে খুচরা মূল্য উল্লেখ না থাকায় মেসার্স আলতাফ অটো ফ্লাওয়ার মিলস কে ২০,০০০/- টাকাসহ মোট ৮০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ খাবার দ্রব্য ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম, শাহরাস্তি উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো: ফয়েদ উল্লাহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com