শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান। ৫টি প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- টাকা জরিমানা।

  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক  চাঁদপুরের মতলব  উপজেলার ছেংগারচর বাজারে অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরি করা এবং সংরক্ষণ করার অপরাধে নিউ কাটাবন চাইনিজ রেস্টুরেন্ট কে ৫০,০০০/- টাকা, একই অপরাধে সুগন্ধা রেস্টুরেন্ট কে ৫,০০০/- টাকা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ উল্লেখ  ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে প্রাইম ফুডস এন্ড বেকারি কে  ২০,০০০/- টাকা, একই অপরাধে আল আমিন বেকারি কে ২০,০০০/- টাকা এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় সিঙ্গাপুর কসমেটিকস কে ৫,০০০/- টাকাসহ মোট ১,০০,০০০/- টাকা  জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।

জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জেলা  স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম  এবং  বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com