জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট চাঁদপুর জেলা কার্যালয়ের ইমাম মোঃ নজরুল ইসলাম (৭৮) কে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১০৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা অনাদায় সাত দিনের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক এরশাদ উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন,চাঁদপুরের একমাত্র পর্যটন এরিয়া এই মোলহেড। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যারা অবস্থান করে, প্রবাসে ও যারা অবস্থান করে ঈদ উপলক্ষে তারা এখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে। এখানে এসে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলবে এই মোলহেডে সেই জায়গাটুকু নেই। অবৈধ স্থাপনার কারণে পর্যটকরা এখানে হাঁটতেও পারে না।
তিনি আরো বলেন, পর্যটকদের কাছে এই স্থানটাকে আকর্ষণীয় করার জন্য, বিশেষ করে আমাদের এই নদী এলাকাকে পরিচ্ছন্ন রাখতে পারি সেজন্য আমরা এই অভিযান পরিচালনা করছি।আমরা এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছি ও মালামাল জব্দ করেছি। যে সকল জায়গা অপরিচ্ছন্ন ছিল সে সকল জায়গা পরিষ্কার করেছি। রেলওয়ের স্থাপনায় বেশ কিছু অবৈধ মালামাল ছিল সেগুলো আমরা জব্দ ও সিলগালা করেছি।
তিনি আরো বলেন, এই জায়গাটা মূলত বাংলাদেশ রেলওয়ের। এটা আমাদের পৌরসভার অন্তর্ভুক্ত না। তারপরও জেলা প্রশাসনের নির্দেশে এবং আমাদের এমপি মহোদয়েরও নির্দেশনা ছিল। ওনাদের নির্দেশে প্রেক্ষিতে পৌরসভার আজকের এই অভিযান। এটা যাতে সাসটেন্ট করে ভবিষ্যতে এখানে যাতে কোন দোকানপাট বসতে না পারে, সেজন্য আমাদের ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি টিম করে দিয়েছি। ভবিষ্যতে যাতে এখানে আর এসব অবৈধ দোকান বসতে না পারে।
এদিকে ভোক্ত ভোগী ও ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীরা জানান, বড় স্টেশন মাস্টার মারুফ হোসেন লোক মারফত নামে – বেনামে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। যার ফলে রেলওয়ের পরিত্যাক্ত দুটি ভবন বহিরা গতরা দখল করে মালামাল রাখছে কিভাবে। এসবই নাকি সম্ভব হয়েছে মাস্টার মারুফ কে ম্যানেজ করার কারণে। এ বিষয়ে রেলওয়ে বড় স্টেশন মাস্টার মারুফ হোসেন বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। যুগের পর যুগ ধরে এগুলো চলছে।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা, চাঁদপুর পুলিশের এডিশনাল এএসপি ইমতিয়াজ, ,প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ,
বড় স্টেশন মাস্টার মারুফ হোসেন ,
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কর।