এধরনের যানজটের কারণে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা সঠিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। দূর দূরান্ত থেকে আসা অসুস্হ রোগীদের কে যানজটের কারণে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে পারা যায় না। সড়কেই রোগীরা আরো বেশি অসুস্হ হয়ে পরেন।
শহরবাসীর দাবী সড়কের পাশে থেকে সকল প্রকার রিক্সা ভ্যানসহ ভ্রাম্যমান হকারদের ও সিএনজি স্কুটার কালিবাড়ি মোড় থেকে অপসারন করা হয় তাহলে চাঁদপুর শহরকে যানজট মুক্ত করা সম্ভব হবে।
এবিষয়ে চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবির কুমার দাশ জানান, আমরা কাউকে ছাড় দেবনা। শহরে যানজট নিরসনে যা যা করণিয় আমরা ট্রাফিক বিভাগ থেকে সেই ব্যবস্হা গ্রহনের প্রস্তুতি নিচ্ছি। হকার্স মার্কেটের সামনে রাস্তায় কোনো হকার বসতে দেব না। শহরের সকল সড়ক থেকে হকার মুক্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে। আমরা সড়কে ডিভাইস সবে মাত্র স্হাপন করেছি। সহসাই কঠোর ব্যবস্হা গ্রহন করবো।