শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

চাঁদপুর সংবাদ পত্র হকার সমিতির সভাপতি হানিফ খান সড়ক দূঘটনায় গুরুতর আহত 

  • আপডেটের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোটারঃ চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নাইম খানের পিতা ও চাঁদপুর সংবাদ পত্র হকার সমিতির সভাপতি মোঃ হানিফ খান (৬৫) সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত প্রাপ্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সাইন্সের আইসিউতে নিবির পর্যবেক্ষনে চিকিৎসাধীন রয়েছেন। মোঃ হানিফ খান বিজয় দিবসের দিন দুপুর ১২ টার দিকে চাঁদপুর শহরের বিপনীবাগ এলাকায় সড়ক দূর্ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্ন স্হানে আঘাত প্রাপ্ত হন। স্হানীয়রা জানান, তিনি ব্যাক্তিগত কাজ শেষ করে বাইসাইকেল যোগে কালিবাড়ি আসার সময় বিপনীবাগ এলাকায় পেছন থেকে আসা দ্রুতগতির মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তর করা হয়। জানা গেছে, মোঃ হানিফ খান মস্তিষ্কে  রক্ত জমাট বেঁধে গেছে। তার মাথায় অস্ত্রপাচা করা করা হয়েছে। চাঁদপুর জেলা সংবাদ পত্র হকার সমিতির ও পাটোয়ারী নিউজ পেপার এজেন্সির পক্ষ থেকে সকলের কাছে সুস্হতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com