আজ ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান মহোদয়।
ব্রিফিংকালে পুলিশ সুপার মহোদয় নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার লক্ষ্যে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
উক্ত ব্রিফিং-এ চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেল জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল জনাব মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার, কচুয়া সার্কেল জনাব মোঃ আব্দুল হাই চৌধুরী মহোদয়গণসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।