রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
The Ultimate Overview to Offline Slot Machine: Everything You Need to Know চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান। ৪টি প্রতিষ্ঠানকে ৮০,০০০/- টাকা জরিমানা। The Ultimate Overview to Safe Online Gambling Approving Bitcoin: The Development of Casinos and Cryptocurrencies Ideal Mobile Online Online Casino: A Comprehensive Overview for Gamblers চাঁদপুরে স্বর্ণ শিশুদের নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পত্রিকাটি সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকেও কাজ করে যাচ্ছে ……চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন  চাঁদপুর-৩ আসনে ধানের শেখ ফরিদ আহমেদ মানিককে গণঅধিকার পরিষদের সমর্থন  নির্বাচিত হলে চরমেশা এলাকাবাসীর যোগাযোগের সুবিধার জন্য সেতু নির্মাণ করা হবে। গণসংযোগকালে কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন

নির্বাচিত হলে চরমেশা এলাকাবাসীর যোগাযোগের সুবিধার জন্য সেতু নির্মাণ করা হবে। গণসংযোগকালে কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক,
বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি  যুবনেতা,লেখক ও শিক্ষক নেতা কমরেড মো: জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে ২৮ জানুয়ারি, বুধবার, সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর সদরের তরপুরচন্ডী,বিষ্ণুপুর, কল্যাণপুর ও আশিকাটি ইউনিয়নের আংশিক এলাকায় গণসংযোগ করা হয়।
গণসংযোগে প্রার্থীর সাথে অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা বাসদের সমন্বয়ক দিপালী রাণী দাস,  জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস, যুব ইউনিয়নের কর্মী মো: শাহিন, শিহাব।
এরপর সন্ধ্যা থেকে রাত ৮ টা পর্যন্ত শেখের হাট ও চরমেশা এলাকায় গণসংযোগ করা হয়। এ সময় প্রার্থীর সাথে অংশ নেন জেলা সিপিবির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা কমিটির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন বাবর, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি মো: হেলাল উদ্দিন ও সাবেক সভাপতি প্রণব ঘোষ, মঠখোলা এলাকার সিপিবির সম্পাদক মো: শাহিন।
গণসংযোগকালে এমপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, চরমেশা চরাঞ্চলবাসীর রাস্তাঘাট অনুন্নত। শত শত বছর ধরে এই এলাকার মানুষের জীবন মান নিম্ন পর্যায়ে। যোগাযোগের জন্য অন্তত দু’টো সেতু নির্মাণ অতীব জরুরি। এ এলাকায় ৫ হাজার মানুষের বসবাস। শিশু-কিশোরদের বিদ্যালয়ে আসা-যাওয়া করা খুবই ঝুঁকিপূর্ণ।  চরমেশা এলাকাটিকে সুন্দর একটি পর্যটন কেন্দ্রে রুপান্তর করা যায়। এ এলাকার মানুষের এখনকার স্বপ্ন দুটো সেতুর ব্যবস্হা করা। নির্বাচিত হলে চরমেশা এলাকাবাসীর যোগাযোগের সুবিধার জন্য সেতু নির্মাণ করা হবে। এখানে একটি কমিউনিটি ক্লিনিকেরও ব্যবস্হা করা হবে।
তিনি আরও বলেন, এদেশের শ্রমজীবী মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বামপন্হীদের ক্ষমতায় আনতে হবে। তাই কাস্তে মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com