রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
The Ultimate Overview to Offline Slot Machine: Everything You Need to Know চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান। ৪টি প্রতিষ্ঠানকে ৮০,০০০/- টাকা জরিমানা। The Ultimate Overview to Safe Online Gambling Approving Bitcoin: The Development of Casinos and Cryptocurrencies Ideal Mobile Online Online Casino: A Comprehensive Overview for Gamblers চাঁদপুরে স্বর্ণ শিশুদের নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পত্রিকাটি সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকেও কাজ করে যাচ্ছে ……চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন  চাঁদপুর-৩ আসনে ধানের শেখ ফরিদ আহমেদ মানিককে গণঅধিকার পরিষদের সমর্থন  নির্বাচিত হলে চরমেশা এলাকাবাসীর যোগাযোগের সুবিধার জন্য সেতু নির্মাণ করা হবে। গণসংযোগকালে কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন

পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস ।। চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার  বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উজালা রাণী চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আজকে এই বিদ্যালয়ে এসে শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ব্যতিক্রমী অভিবাদন পেয়েছি, তাতে আমি মুগ্ধ হয়েছি। এরপর শিক্ষার্থীদের মনমুগ্ধকর নৃত্য এবং ডিসপ্লে পরিবেশন দেখে অভিভূত হয়েছি। শিক্ষার্থীদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রশংসার দাবি রাখে। এর পিছনে নিশ্চয়ই শিক্ষক এবং অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে।
তিনি আরো বলেন, শিশু-কিশোরদের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ড অপরিহার্য বিষয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি তাদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। আমি সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করব তোমরা আগামীতে সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এর মাধ্যমেই তোমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি হবে। কারণ আগামীর বাংলাদেশের তোমরাই নেতৃত্ব দিবে। তোমরা লেখাপড়া এবং ক্রীড়া ও সংস্কৃতি কর্মকান্ডের মাধ্যমে এই বিদ্যালয়ের সম্মান বয়ে আনবে, সেই প্রত্যাশা রাখছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পুরানবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহীন সুলতানা, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধ্রুবরাজ বণিক, শিক্ষক মাকসুদুল মাওলাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া কিপতিয়া ও নাফিজা আক্তারের নান্দনিক উপস্থাপনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com