রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার মতলবে পঁচা ও ফুটে চাল বিতরণের অভিযোগ

  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আব্দুল মান্নান খান :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভাগুলোতে সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের পঁচা ও ফুট চাল বিতরণের অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ।


দেখা গেছে, উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা গুলোতে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিতরণকৃত চালের মধ্যে ছিল তিন ধরনের মিশ্রন। এক বস্তা ভালো চালের সাথে পচাঁ ও ফুটে যাওয়া দুই বস্তা মিশিয়ে বিতরণ করা হয়েছে।
এছাড়াও নারায়ণ পুর পৌরসভা হতে ৪৭ বস্তা চাল ফিরিয়ে দেয়া হয়েছে খাদ্য গুদামে।
সরেজমিনে দেখে ও কয়েকজন চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, সারাদেশের মতো মতলব দক্ষিণ উপজেলা বিভিন্ন ইউনিয়ন পৌরসভার হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে ১০ কেজি করে চাল দেয়া হয়ে থাকে,
যা এবারও বিদ্যমান। কিন্ত অতিলোভী সিন্ডিকেট শ্রেনীর মানুষের লোভের শিকার হয়ে সরকারের বরাদ্ধ হওয়া চাল সঠিক বন্টন না হয়ে তিন ধরনের মিশ্রণে পৌঁছেসে উপকার ভোগীদের হাতে। যা ছিল পচাঁ ও ফুটে যাওয়া ও ভালো চালের মিশ্রন।
পচাঁ ও ফুটে যাওয়া চালের বিষয় নিয়ে উপাদী দক্ষিণ ও খাদেরগাঁও ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা হলে তারা শিকার করে বলেন, আমরা গুদাম হতে যেমন পেয়েছি তেমন বিতরণ করছি, কি করবো?
এছাড়াও গত ১১মার্চ দুপুরে নারায়ণ পুর পৌরসভায চাল বিতরণের সময় পচাও ফুটে যাওযা চাল দেখা গেলে ৪৭ বস্তা চাল ফিরিয়ে দেয়ার কথা জানা গেছে। এছাড়াও উপাদি উত্তর ইউনিয়নের চালও ছিল একই রকম।
এ বিষয়ে খাদ্য গুদাম কর্মকর্তার আকরাম হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি সকল বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাল আসে চট্রগ্রাম হতে বস্তা করে আমরা যেমন পেয়েছি তেমন দিয়েছি, পঁচা ও ফুটে যাওয়া আমাদের বিষয় না।
তবে আমি উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি।
এদিকে বিশ্বস্ত সূত্রে জানাযায়, পঁচা ও ফুটে যাওয়া চাল এখানেই ছিল, ভালো চাল সরিয়ে স্থানীয় ব্যাবসায়ী,চেয়ারম্যান ও গুদাম কর্মকর্তার যোগাসাজেসে এমনটি হয়েছে বলে জানা গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছে উপকারভোগী সাধারণ মানুষ। তাছাড়্ ঘটনাটির সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে না পারলে তাদের এই দূর্নীতি চলতে থাকবে এবং সরররের ভাবমূর্তি নষ্ট হবে সাধারণ মানুষের কাছে, এমনটাই মনে করছেন সুধীজনেরা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com