রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

ফরিদগঞ্জে ঋনের বোঝা সইতে না পেরে দুসন্তানের যুবকের আত্মহত্যা

  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

মানিক দাস // চাঁদপুরের ফরিদগঞ্জে ঋণের বোঝা সহ্য করতে না পেরে দুই সন্তানের জনক মো. মিজানুর রহমান (২৮) নামে এক ব্যাক্তি বিষপান করে আত্মহত্যা করেছেন।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের পণ্ডিত বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই এলাকার মৃত মোস্তফা কামালের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। আর্থিক সংকট ও বিভিন্ন কারণে তিনি ঋণের চাপে জর্জরিত হয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে সবার অগোচরে তিনি কীটনাশক পান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মাহবুবুর রহমান বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরে ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আজ সকালে কাউকে কিছু না জানিয়ে কীটনাশক খেয়ে ফেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com