মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নেবার ঘোষনায় সরকারকে অভিনন্দন ক্যাব সহ-সভাপতি এস এম নাজের হোসাইনের

  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি।।

পুরো বাংলাদেশের বিপুল পরিমান বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহার করার ঘোষনায় দেয়ায় প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দেশেরক্রেতা-ভোক্তাদের জাতীয় প্রতিধিত্বকারী প্রতিষ্টান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।

 

রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের কাছে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহার করার ঘোষনায় সরকারকে গ্রাহকদের এই গুরুত্বপূর্ন দাবির প্রতি সরকারের সমর্থনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এ অভিনন্দন জানান।

 

বিবৃতিতে তিনি আরও বলেন, “প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে পুরো দেশের সর্বস্তরের গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে এক ধরনের অস্বস্তি ও অসন্তোষ বিরাজ করছিল। সরকার সাধারণ গ্রাহকদের এ দাবির প্রতি সম্মান জানিয়ে তাদের দাবির প্রেক্ষিতে এধরনের সমর্থন প্রদান অবশই শুভ লক্ষন।  বিষয়টি প্রমান করে বর্তমান সরকার জনদাবির প্রতি সম্মান ও সমর্থন সদা অব্যাহত রাখবে এবং সাধারন জনগনের সুবিধার্থে যাবতীয় বিধিবিধান ও নিয়মকাণুণ প্রণয়ন করবেন। ”

 

বিবৃতিতে তিনি আরও বলেন, একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষে অবশ্যই গ্রাহক বান্ধব নীতি ও নীতিমালা প্রণয়নসহ গ্রাহকদের স্বার্থকে অবশ্য প্রধান্য দিতে হবে। সে আলোকে মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্তটি অবশ্যই প্রশংসার দাবি রাখে।

 

বিবৃতিতে ক্যাব সহ-সভাপতি আরও বলেন,বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী প্রতিটি গ্রাহককে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ‘মিটার ভাড়া’ হিসেবে গুনতে হয়। বছরের পর বছর এধরণের মিটার ভাড়া পরিশোধ জনগনের ওপর বাড়তি খরচের চাপ ছাপনো ছাড়া কিছুই নয়। কারণ গ্রাহকরা বিদ্যুতের মাসিক নির্ধারিত বিল পরিশোধ করার পরও বছরের পর বছর ধরে এ ধরনের চার্জ আদায় অন্যায় ও অযেক্তিক। এ ধরণের অযৌক্তিক চার্জ আদায় বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল। তিনি আশা করেন, সরকারের এ নতুন সিদ্ধান্তের ফলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমবে, সাধারণ গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভের কিছুটা হলেও প্রশমন

  প্রতিবেদকঃ  রাসেল উদ্দীন

ক্যাব বিভাগীয কার্য

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com