মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার

  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোর এর বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) কার্গোভেহিকেল মাঠ থেকে ১৬০০ পিছ ভারতীয় ট্যাপেনটাডোল ব্যাথা ও চেতনাশক ট্যাবলেট সহ ভারতীয় আনারগাজী (৩৯) নামে একজন ট্রাক চালক আটক হয়েছে।
রোববার দুপুরে ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক ডাব্লিউ বি ১১-ডি-০৩৯৭ তল্লাশি করে নেশাজাতীয় ওই ট্যাবলেটের চালানটি উদ্ধার করে।
আটককৃত আনার গাজি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার সুখপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।
স্থানীয়রা জানায় প্রতিদিন আমদানি পণ্যর সাথে দুই দেশের চোরাকারবারিরা মাদক সহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার করে থাকে। তবে যারা আমদানি রফতানি পণ্য দেখ ভাল এর দায়িত্বে নিয়োজিত তারা এর সাথে জড়িত থাকতে পারে।
বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল আইসিপির কার্গো ভেহিকেল মাঠে আমদানি-রপ্তানি গেটে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটির ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করে। বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় ট্যাপেনটাডোল আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com