শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

বেনাপোলে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
দর্শনা সরকারী কলেজের অধ‍্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর শিক্ষা বোর্ড কন্ট্রোলার ড. আব্দুল মতিন।
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান’র আয়োজনে এবং বেনাপোল মাধ্যমিক বিদ‍্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ‍্যক্ষ শাহজাহান কবির, রাজনৈতিক ব‍্যক্তিত্ব সাফাউদ্দিন খান, শিক্ষক রেজাউল হোসেন, বেনাপোল ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ কামরুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পরিবারের ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। তাদের এই সাফল্য ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের পরামর্শ দেন অতিথিরা।
পরে উপজেলার ১৮৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com