বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাসঃ মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এসএম সোহেলের বাবা শফিক তাইনী, কার্যকরী সদস্য কে এম মাসুদের বাবা মরহুম কে এম মিজানুর রহমান ও সাধারণ সদস্য কামরুল ইসলামের ভাতিজা সহ সংগঠনের মৃত এবং অসুস্থ আত্মীয়-স্বজনদের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাদ আছর শহরের কোড়ালিয়া হাজী শরিয়ত উল্লাহ জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী শরীয়ত উল্লাহ (রহ) জামে মসজিদের ইমাম মাওলানা তোহা খান।
মিলাদ ও দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডঃ চৌধুরী ইয়াসিন ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।
এ সময় উপস্হিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি এম এ লতিফ, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল, সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, দপ্তর সম্পাদক মানিক দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গাজী ইমাম হাসান, কার্যকরী সদস্য মিজান লিটন, কে এম মাসুদ, অভিজিৎ রায়, সদস্য আলমগীর হোসেন পাটওয়ারী, কামরুল ইসলাম, কে এম সালাউদ্দিন, আঃ রহমান গাজী, আশিক বিন রহিম, বাদশা ভূঁইয়া, ইব্রাহিম খান, সাংবাদিক সুজন চৌধুরী, মাসুদ রানা, সবুজ গাজীসহ স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com