বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

মাতৃপীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতায় একজন উত্তম খে‌লোয়া‌রের চাইতে একজন সৎ খে‌লোয়ার ‌বেশী প্রয়োজন : জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার

  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস ।। জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার  ব‌লে‌ছেন, খেলা শুধু প্রতি‌যো‌গিতা নয়। খেলা তোমা‌দের দল‌নেতা হওয়া শিখায়, খেলাধূলা ধৈর্যধারন ও শারী‌রিকভা‌বে ফিট রাখে।
একজন উত্তম খে‌লোয়া‌রের চাইতে একজন সৎ খে‌লোয়ার ‌বেশী প্রয়োজন। যুবরাই‌ আগামী দি‌নের ভবিষ‌্যত, তাই তোমরা স্বপ্ন দেখ বড় কিছু হওয়ার। আগামীর বাংলা‌দে‌শের জন‌্য হও, আগামীর সুন্দ‌রের জন‌্য গ‌ড়ে ও‌ঠো সোমবার (২৬ জানুয়া‌রি) মাতৃপীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা ও পুরষ্কার বিতরণীর উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।
জেলা প্রশাসক আরও ব‌লেন, শিক্ষামা‌নে শুধুই পু‌ঁথিগত বিদ‌্যা না, আমা‌দের চারপাশ থে‌কে শিখার অ‌নেক কিছু আ‌ছে। তোমরা প‌রি‌বেশ থে‌কে ও শিক্ষা নি‌য়ে জীব‌নে তা প্রয়োগ কর‌তে পার।অকার‌নে এক‌টি গা‌ছের পাতাও তোমরা ছিড়‌বে না, কারন তোমরা তারসৃ‌ষ্টি কর‌তে পার‌বে না। অ‌ন্যের ক্ষ‌তি কর‌বেনা, কখ‌নোই সৃ‌র্ষ্টিকে নষ্ট কর‌বে না।
তি‌নি অ‌বিভাবক বি‌শেষ ক‌রে মা‌য়েদের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, আপনার প্রতি‌দিন আপনার সন্তান‌দের একবার হ‌লেও জ‌ড়ি‌য়ে ধ‌রে তা‌কে ব‌ুঝাবেন।
যে সন্তান মা বাবার উষ্ণুতা নি‌বে সে সন্তান কখ‌নো কুসন্তান হ‌বে না। প্রতি‌টি সন্তান‌কে সকাল থে‌কে রা‌ত্রে ঘুমা‌তে যাওয়া‌ পর্যস্ত গৃহস্থলী কা‌জের বিষ‌য়ে বল‌বেন তাহ‌লে সেসন্তান পর‌নির্ভরশীল হ‌য়ে গ‌ড়ে উঠ‌বে না। সে তার নি‌জেন প্রাত‌্যহিক কাজগু‌লো নি‌জেই কর‌বে ব‌লে আ‌মি বিশ্বাস ক‌রি।
নিজ শিক্ষা জীব‌নের স্মৃতিচারণ ক‌রে ডি‌সি ব‌লেন, আ‌মি যে প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে পড়তাব তা ছিল জড়াজীর্ন টি‌নের চালা দি‌য়ে বর্ষকা‌লে পা‌নি ঝড়‌তো ক্লাশরু‌মে। আমা‌দের দশম শ্রেণি পর্যন্ত বিদ‌্যুতে পাওয়ার সু‌যোগ হয়‌নি। ‌তোমরা বতূমা‌সে স্কু‌লে এ‌সে অ‌নেক সু‌যোগ সু‌বিধা ভোগ কর, তাই তোমা‌দের থে‌কে পিতামাতা ও জা‌তি অ‌নেক ভাল কিছু আশাক‌রে। স্কু‌লে যে‌তে হ‌তো কাদামাখা পথ প‌রি‌য়ে। আমার স্কু‌লে যাওয়ার পথ‌টি ছিল পূর্ব মু‌খি ও বা‌ড়ি ফেরার পথ‌টি ছিল প‌শ্চিম মুখী। তাই সূর্যই ছিল আমার স্কুল জীব‌নের সকল কিছুর স্বাক্ষী।
তি‌নি আরও ব‌লেন, তিন‌টি জি‌নিস  তোসা‌দের উ‌দ্দে‌শ্যে বল‌ছি- দুইটা জা‌তি‌কে কখ‌নো অসম্মান ক‌রে না। প্রথ‌মে নি‌জের পিতামাতা ও শিক্ষাগুরু‌তে অসম্মান কর‌বে না। এটা আমার নি‌র্দেশ রই‌লো। কখ‌নো মিথ‌্যা বল‌বে না মিথ‌্যা সকল খারাপ কিছুর উৎপ‌ত্তি, তু‌মি এমন কিছু  কর‌বে না যা প‌রিবার ও সমাজ‌কে কু‌লো‌শিত ক‌রে।
বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে পু‌লিশ সুপার মোঃ র‌বিউল হাসান ব‌লেন, স্কু‌লের ক্রীড়া অনুষ্ঠানে আস‌লে নি‌জের শিক্ষা জীব‌নের কথা ম‌নে প‌ড়ে যায়। আমা‌দের  স্কু‌লে এক‌দিন ছে‌লে ও এক‌দিন মে‌য়েরা জাতীয় সংগীত গাইতাম। তোমরা পিতা মাতা ও শিক্ষক মন্ডলীর কথা শু‌ন‌বে। তারা যা আ‌দেশ ক‌রে সে আ‌দেশ অমান‌্য কর‌বে না। আ‌দেশ ক‌রেন যাহা মোর গুরু জ‌নে এ বিষয়‌টির প্রতি তোমরা  নজর রারখ‌বে। আ‌রেক‌টি কথা মোবাইল থে‌কে তোমরা দূ‌রে থাক‌বে, মোবাই‌লের কার‌নে আজ সমা‌জের অ‌নেক শিক্ষার্থী পি‌ছি‌য়ে পড়‌ছে।
মাতৃপীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান ‌শিক্ষক ‌মোঃ শা‌হিন কা‌দিরের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই‌সি‌টি) নাজমুন নাহার।
এছাড়ার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের প্রধানগণ এবয় বিদ‌্যাল‌য়ের সাংস্কৃ‌তিক সম্পাদক সি‌নিয়র শিক্ষক সরকার মোহাম্মদ সে‌লিম, ক্রীড়া সম্পাদক আসাদ উল্লাহ ও আছমা আক্তারসহ সকল শিক্ষকমন্ডলী ও অ‌ভিভাবকগণ উপ‌স্থিত ছি‌লেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com