শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

মায়ের সাথে অভিমান করে ছেলের আত্ম হত্যা

  • আপডেটের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২ বার পঠিত হয়েছে
মানিক দাসঃ মতলব উত্তর উপজেলায় মায়ের সাথে অভিমান করে ছেলে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রোববার (৭ ডিসেম্বর)  মতলব উত্তর উপজেলার দক্ষিণ ফতেহপুর দেওয়ান বাড়িতে।
ঘটনা সূত্রে জানা যায়, দক্ষিণ ফতেহপুর দেওয়ান বাড়ির হযরত আলীর ছেলে শ্রমিক শাহ পরান (২৩)পারিবারিক বিষয় নিয়ে তার গর্ভধারিনি মা শাহনাজ বেগমের সাথে ঘটনার দিন সকালে ঝগড়া বিবাদ করে। এর এক পর্যায়ে মায়ের সাথে অভিমান করে শাহ পরান বক শিকারের বিষাক্ত ঔষধ খেয়ে ফেলে। মা শাহনাজ বেগম, পিতা হযরত আলী ও স্ত্রী সাজেদা আক্তার সাজু দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য সকাল ১০ টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে তাকে পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হলে দুপুর পৌনে ১২ টায় শাহ পরান মারা যায়। শাহ পরানের স্ত্রী সাজু আক্তার কয়েক মাসের অন্তঃসত্বা। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নায়েক সফিকুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানা পুলিশকে অবগত করেছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com