বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন 

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর শহরের ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)  সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ক্রিড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন হিমাদ্রী খীসা পৌর নির্বাহী কর্মকর্তা।
তিনি বলেন, তোমরা বিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলবে। শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান জানাবে। আমি চাঁদপুর পৌরসভায় যোগদান করেছি এক মাস হয়েছে। এ বিদ্যালয়ে কিছুদিন আগে শিক্ষার্থীরা শিক্ষক ও শিক্ষিকাদের সাথে খারাপ আচরন করেছে। যা প্রধান শিক্ষকা সুন্দর ভাবে সামাল দিয়েছে। এটি তোমাদের কাছ থেকে আশা করেনি। তিনি আরো বলেন, তোমাদের মতো আমি ও শিক্ষার্থী ছিলাম। তবে আমি মাধ্যমিক থেকে কলেজ জীবন কাটিয়েছি গালর্স শিক্ষা প্রতিষ্ঠানে। বিশ্ব বিদ্যালয়ে পড়েছি সেটা ভিন্ন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা আফরোজ, সহকারী কমিশনার তানভীর রাব্বি,
বিকালে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ সহ বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।
সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ মোর্শেদা ইয়াসমিন। বিকালে অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com