বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :

তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসন ও প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজ‌নে বিদ্যালয় মাঠ প‌রিচ্ছন্ন, র‍্যালী‌ ও প্রতি‌যো‌গিতায় সবাই মি‌লে এক‌টি প‌রি‌বেশ বান্ধব দেশ গ‌ড়ে তু‌লি: অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন

  • আপডেটের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদ।।

।। “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে খেলার মাঠ পরিস্কার করণ, সচেতনতামূলক কার্যক্রম, র‍্যালি ও চিত্রাংকন প্রতি‌যো‌গিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) সকাল ১০টায় বিদ‌্যাল‌য়ের ১২শত শিক্ষার্থীর অংশগ্রহ‌নে এ‌সেম্ব‌লি শে‌ষে স্কুল প্রাঙ্গণ থে‌কে এক‌টি র‌্যা‌লি বের হ‌য়ে ক‌লেজ মা‌ঠের‌গি‌য়ে শেষ হয়। র‌্যা‌লি শে‌ষে শিক্ষার্থীরা মাঠ প‌রিচ্ছন্তা অ‌ভিযান ও চিত্রাংকন প্রতি‌যো‌গিতায় অংশগ্রহন ক‌রে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন। র‍্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অ‌তিথির বক্ত‌ব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমাদের আশপাশের সবকিছুই পরিবেশের অংশ, তাই পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। তোমরা যারা শিক্ষার্থী রয়েছ, তোমাদের বিদ্যালয় আঙ্গিনা ও ক্লাসরুম তোমাদেরকেই পরিষ্কার রাখতে হবে। আমাদের মাঝে এমন কিছু ধারণা রয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব তো আর আমার নয়, এ ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের ক্যাম্পাস আমাদেরকেই পরিষ্কার রাখতে হবে।” সবাই মি‌লে এক‌টি প‌রি‌বেশ বান্ধব দেশ গ‌ড়ে তু‌লি।

শিক্ষার বিষ‌য়ে শিক্ষার্থী‌দের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, আগামী কিছু‌দিন প‌রেই তোমা‌দের বা‌র্ষিক পরীক্ষা তাই এখন থে‌কে পড়া‌লেখায় ভাল ভা‌বে ম‌নযোগ দি‌বে। এবছর বা‌র্ষিক পরীক্ষায় সকল বিষ‌য়ে পাশ না কর‌লে পরবর্তী ক্লা‌শে উর্ত্তীন হ‌বে না। তেম‌নিভা‌বে টেস্ট পরীক্ষায় সকল বিষ‌য়ে পাশ না কর‌লে তোমরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ কর‌তে পার‌বে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। এ সময় বিদ‌্যাল‌য়ের সহকারী‌ প্রধান শিক্ষক মাহবুরুর রহমান, শিক্ষক. শিক্ষার্থী ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত ছিলেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com