বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর  অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা।

  • আপডেটের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও যৌথ বাহিনী কর্তৃক  চাঁদপুরের বিসিক শিল্প নগরী এলাকায়  অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে একটি কসমেটিকসের কারখায় বিদেশি ব্রান্ডের সাবান ও শ্যাম্পু নকল উৎপাদন করায় জে এস কনজুমার এন্ড নিউট্রি কেয়ার লি. কে ৫০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করেন।  অভিযুক্ত প্রতিষ্ঠানের সত্তাধিকারী জসিম উদ্দিন  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় নকল ব্র‍্যান্ডের সাবান ও শ্যাম্পু ধ্বংস করা হয়। বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো: শাহরিয়ার খান  এবং যৌথ  বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com