মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
শেষ মুহূত্বে চাঁদপুরে জমে উঠেছে ঈদবাজার // ক্রতার পদচারনায় মুখরিত মার্কেট চাঁদপুর পৌরমহাশ্মশানের বার্ষিক হরিনাম সংকির্তন, শ্রীশ্রী শীতলা পূজা,  শ্রীশ্রী কালী পূজা ২৪ মার্চ শুরু    চাঁদপুরে স্বামীর সাথে অভিমান করে গৃহবধুর আ ত্ম হ ত্যা চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা। Casino Instantaneous Play: The Ultimate Guide to Immediate Pc Gaming চাঁদপুরে প্রশাসন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনীতিক ও সুধীজনদের সম্মানে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের ইফতার মাহফিল প্রশাসন ও সুধীজনদের সম্মানে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের ইফতার মাহফিল গলায় ওড়না প্যাচিয়ে,,,,,,  প্রধানমন্ত্রীর ঈদ উপহার মতলবে পঁচা ও ফুটে চাল বিতরণের অভিযোগ মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুরে এনসিপিতে অর্ধ শতাধিক নেতাকর্মীর যোগদান

  • আপডেটের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
মানিক দাস // জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়ে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’তে যোগদান করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে চাঁদপুর প্রেসক্লাবে জাতীয় পার্টি ও জাসদের সাবেক নেতা মোঃ শাহ আলম মিজি এবং মশিউর রহমান খোকনের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মোঃ মাহবুব আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুল, হাইমচর উপজেলার প্রধান সমন্বয়কারী ডিএম আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলার প্রধান সমন্বয়কারী মোঃ নবীর হোসেন, মতলব দক্ষিণ উপজেলার প্রধান সমন্বয়কারী মুফতি মাহমুদ হাসান, চাঁদপুর সদর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী সাইফুর রহমান গাজী, চাঁদপুর সদর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী আজিজুল হক রাজু, হাইমচর উপজেলার যুগ্ম সমন্বয়কারী অ্যাডঃ  আঃ জব্বার।
যোগদানকারীদের স্বাগত জানিয়ে জেলা প্রধান সমন্বয়কারী মোঃ মাহবুব আলম বলেন, “জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। জাতীয় পার্টি ও জাসদের মতো দল থেকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান এটাই প্রমাণ করে যে, দেশের মানুষ এনসিপি’র গণমুখী রাজনীতিতে বিশ্বাসী। আমরা আশা করি, নতুন যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com