রোববার দুপুরে চাঁদপুর নৌ-থানার ওসি ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। ফারজানা শহরের কয়লাঘাট এলাকার ভাড়াটিয়া আলী হোসেনের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালের কাউনিয়া থানার পশ্চিম কাউনিয়া গ্রামে।
সকাল সাড়ে ১০ টার দিকে এক জেলে নদীতে কচুরিপানার সঙ্গে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। প্রথমে মডেল থানার এসআই আওলাদ হোসেন ও নাজির শাহ ঘটনাস্থলে যান পরে নৌ–পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে ফারজানার বাবা ঘটনাস্থলে যান এবং মেয়ের পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন। তিনি জানান, গত বুধবার বিকেলে মেয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
এদিকে তদন্ত কর্মকর্তারা জানান, ১৯ নভেম্বর সন্ধ্যায় ডাকাতিয়া নদীর পুরান বাজার এলাকায় ট্রলারচালক মনির হোসেন ফারজানাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়, এমন তথ্য প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনার পর পাশের ট্রলারের চালকেরা মনিরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
নৌ-থানার ওসি ইকবাল হোসেন জানিয়েছেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং পরিবার হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত চালিয়ে যাচ্ছে।
সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফারজানার মৃত্যুকে ঘিরে এখন একটাই প্রশ্ন এই কিশোরীর জীবনের শেষ মুহূর্তে কী ঘটেছিল?সে কেনইবা জেলে নৌকায় সেদিন গিয়ে ছিল। পুলিশ বলছে, এঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।