বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

চাঁদপুর তিন (সদর ও হাইমচর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন ও মানুষের অধিকার সুনিশ্চিত করতে চাই — তোফায়েল আহমেদ

  • আপডেটের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২ বার পঠিত হয়েছে

চাঁদপুর–৩ (সদর–হাইমচর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, “আমি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সৎ নেতৃত্ব ও জবাবদিহিমূলক কাঠামো ছাড়া জনগণের প্রকৃত সমস্যা সমাধান সম্ভব নয়।”  শনিবার মিশন রোডের বিভিন্ন পেশাজীবী, তরুণ প্রতিনিধি ও নাগরিক সমাজের সঙ্গে গনসংযোগ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নৈতিক নেতৃত্বের সংকট দিন দিন গভীর হচ্ছে। মানুষ ন্যায়বিচার, নিরাপত্তা, সেবা এবং মৌলিক অধিকার নিয়ে উদ্বিগ্ন। এ অবস্থায় জনগণের ভোট ও আস্থা অর্জন করে দায়িত্ব পেলে তিনি স্বচ্ছতা, সুশাসন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, বহুদিন ধরে চাঁদপুর–৩ আসনের সাধারণ মানুষের নানা সমস্যা অবহেলায় পড়ে রয়েছে—স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, নদীভাঙন, কর্মসংস্থান ও শিক্ষা খাত এখনও প্রয়োজনীয় অগ্রগতি পাচ্ছে না। তিনি দাবি করেন, জনমত ও স্থানীয় বাস্তবতার ভিত্তিতে একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

বিভিন্ন পেশার মানুষ বর্তমান পরিস্থিতি, উন্নয়নগত ঘাটতি ও ভবিষ্যৎ প্রত্যাশা তুলে ধরেন। তারা বলেন, নির্বাচনী সময় ছাড়া তাদের অনেকেই জনপ্রতিনিধিদের দেখা পান না। এসময় তারা অংশগ্রহণমূলক রাজনীতি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন  সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সেক্রেটারি ফারুক মুহাম্মদ নোয়াইম, মনির হোসেন শিফন, শহর শাখার সভাপতি সুলতান আহমেদ, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম,

ছাত্র মজলিসের জেলা সভাপতি আব্দুল্লাহ সিয়াম, মাওলানা হামেদ, মোহাম্মদ ইয়াকুব,  প্রমুখ।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, তরুণ নেতা হিসেবে তোফায়েল আহমেদের রাজনৈতিক ধারা স্বচ্ছতা ও ন্যায়ভিত্তিক চিন্তায় পরিপূর্ণ। তারা আশাবাদ প্রকাশ করেন যে, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ন্যায় ও নৈতিকতার পক্ষে তাদের রায় দেবে।

তোফায়েল আহমেদ মাঠপর্যায়ের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, সামাজিক সমস্যা শনাক্তকরণ এবং এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনায় কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com