শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত গানে ও নৃত্যে সুরধ্বনি একাডেমীর বৈশাখী উৎসব চাঁদপুরের বাঁশি উৎসব সম্পর্কে মিথ্যাচারের নিন্দা জানিয়েছেন বাঁশি উৎসবের রূপকার রফিকুজ্জামান রণি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ  1 চাঁদপুর কালীবা‌ড়ি কোর্ট স্টেশনের সাড়ে ৭ লাখ আত্মসাৎ এর ঘটনায় আটক  আলাউদ্দিন রিমান্ডে চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষবরণ ——–শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে ক্ষতিগ্রস্ত নদী রক্ষা বাঁধ পরিদর্শন কালে ​‘তিন দিনেই সংস্কার কাজ শেষ পর্যায়ে, দ্রুতই হবে স্থায়ী বাঁধ’ — হাইমচরে এমপি মানিক

ইঁদুরের গর্তে পানি—তারপর উত্তেজনা! মাছ চুরি অভিযোগে দুই পক্ষের বিরোধ

  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
মানিক দাসঃ চাঁদপুরের বাগাদি ইউনিয়নের পশ্চিম সকদি গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘিরে হঠাৎ উত্তেজনা ছরিয়ে পরে। পুকুরপাড়ে ইঁদুরের গর্ত তৈরি হওয়ায় পানি বেরিয়ে আসে, আর সেই পানির স্রোতে পাশের ঘেরের মাছ চলে আসে আর এতেই শুরু অভিযোগ বিয়োগ, উত্তেজনা আর পুলিশি তদন্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই মাছ চলে আসাকে কেন্দ্র করে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ তোলে। এর জেরে মৎস্য ব্যবসায়ী কামরুল হাসানকে অপবাদ দিয়ে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি চাঁদপুর সদরের হলেও অভিযোগ দায়ের করা হয় ফরিদগঞ্জ থানায়, তারপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের বক্তব্য নেয়।
কামরুল হাসান জানান, বিবাদীরা পরিকল্পিতভাবেই তাদের পরিবারকে মানহানি করার চেষ্টা করেছে। তাদের দাবি পুকুরপাড়ের ইঁদুরের গর্তের কারণে পানি নেমে গেলে পাশের ঘেরের কিছু মাছ চলে এসেছে। কিন্তু এই স্বাভাবিক ঘটনাকেই নাকি তারা চুরির অভিযোগে পরিণত করে অপমান করে।
পরবর্তীতে কামরুল হাসান চাঁদপুর মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বিবাদীরা দীর্ঘদিন ধরে তার মাছের ঘের নিয়ে অতীতে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হয়রানিও করেছেন।
অভিযোগ অনুযায়ী, ২৬ নভেম্বর সকালে বিবাদীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিকভাবে হামলা চালায়। কামরুল হাসান তার বাবাকে মারধর ও ধাওয়া করা হয়। তারা প্রাণ বাঁচতে সরে গেলে মোটর, জালসহ ঘেরের বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে যায়। যার ক্ষতি আনুমানিক সাড়ে চার লাখ টাকা। অভিযোগে আরও বলা হয়েছে, তাদের প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষের বক্তব্য শুনেছে। এখন চলমান তদন্তেই নির্ভর করছে, কার অভিযোগ কতটা সত্য, আর কোন পক্ষ দোষী।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com