শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে গণসংযোগ  বাংলাদেশের প্রধান প্রধান সমস্যার মধ্যে  অন্যতম হচ্ছে বেকারত্ব ও সম্পদের অসম বণ্টন —- কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর) এলাকার সংসদ সদস্য পদ প্রার্থী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার   বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি, লেখক ও  শিক্ষক নেতা মো: জাহাঙ্গীর হোসেন কাস্তে মার্কার সমর্থনে  ভোট চেয়ে ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার, সন্ধ্যায় শহরের হকার্স মার্কেটের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে প্রচারপত্র বিলি করেন।
গণসংযোগকালে প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, ৭১’র স্বপ্ন বাস্তবায়ন এখন পর্যন্ত হয়নি। প্রতি বছর লক্ষ লক্ষ যুবক বেকারের খাতায় নাম লেখান। বেকার তথা কর্মহীনদের জন্য কোন সরকারই কখনও কার্যকর ব্যবস্হা নেয়নি। বাংলাদেশের প্রধান প্রধান সমস্যার মধ্যে  অন্যতম হচ্ছে বেকারত্ব ও সম্পদের অসম বণ্টন। যার ফলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হয়নি, শ্রম শোষণ কমেনি। তাই শ্রমিক শ্রেণির ন্যায্যতা এবং তরুণ-যুবদের জীবন মান গ্যারান্টির জন্য কমিউনিস্ট পার্টির ক্ষমতায়ন ছাড়া বিকল্প নেই।
তিনি আরও বলেন, এ দেশের সাধারণ মানুষ ৫৪ বছর যাদেরকে ভোট দিয়েছে তাতে কোন কাজে আসেনি। মানুষের অর্থনৈতিক মুক্তি আসেনি। তাই কাস্তে মার্কায় ভোট দিয়ে চাঁদপুর -৩ এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণের সুযোগ করে দিন।যাতে করে কর্মসংস্থান সৃষ্টির জন্য সংসদে প্রস্তাব আনা যায়। তাই মানুষ বারংবার প্রতারণা থেকে মুক্তি পেতে কাস্তে মার্কায় ভোট দেয়া ছাড়া আর কোন গত্যন্তর নেই।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com