শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সাংবাদিক শরীফ চৌধুরী নামে ভুয়া ফেসবুক আইডি

  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণ ভারপ্রাপ্ত সম্পাদক, আরটিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক শরীফ চৌধুরীর নামে ফেসবুকে ভুয়া (ফেক) ফেসবুক আইডি খুলে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে দুষ্কৃতিকারীরা।

তবে কে বা কারা এই অ্যাকাউন্ট পরিচালনা করছে তা জানা যায়নি। এই পেজের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে সাংবাদিক শরীফ চৌধুরী গত ১৮ নভেম্বর তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে জানান, আমার সকল ফেসবুক বন্ধুদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কে বা কাহারা আমার শরিফ চৌধুরী ( ফেক আইডি) নাম দিয়ে একটি ভুয়া ফেসবুক আইডি খুলেছে। বিষয়টি আমি অবগত হওয়ার সাথে সাথেই আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। অচিরেই রহস্য উদঘাটন হবে। ইনশাআল্লাহ। সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি, এই  ভুয়া পেইজ এর সাথে ভুলবশত কেউ সম্পৃক্ত হবেন না।

একই সাথে অনুরোধ করছি আমার সুহৃদ বন্ধু ও শুভাকাঙ্খি সকলে এই ” শরিফ চৌধুরী” নামে এই ভুয়া একাউন্টে রিপোর্ট মারবেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com