মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে খাদ্য গুদামে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের হঠাৎ পরিদর্শন Mobile Gambling Enterprise: The Ultimate Guide to Video Gaming on the Go Odkryj Ekscytujący Glob Darmowych Demonstracji Portów Gier জেলা প্রশাসক স‌ম্মেলন ক‌ক্ষে ৪‌টি অ‌ধিদপ্ত‌রের মা‌সিক সভায় নিত্যপন্ন ও মাংস দাম স্বাভাবিক রাখতে প্রতিদিন নিয়মিত অভিযান করতে হবে অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক ‌মোঃ এরশাদ উ‌দ্দিন শাহরাস্তিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু চাঁদপু‌রে ক্যাব`র মানববন্ধন ও‌ স্মারক‌লি‌পি প্রদান রাজধানীতে মেঘনা পাড়ের স্বজন ফোরাম-এর ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  চাঁদপুরের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শনে  জাতীয় আদিবাসী পরিষদের শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য নিবেদন,অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

চাঁদপুর সরকারি হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট// দোকানে মিলছেনা 

  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে।টাকা নিয়ে ঔষধের দোকানে গিয়ে ও মিলছেনা ভ্যাকসিন।  এতে করে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।
জানা যায়, গত ৯ নভেম্বর থেকে হাসপাতালে কুকুরের কামড়ের জলাতঙ্ক ভ্যাকসিন (র‍্যাবিস ভ্যাকসিন) সংগ্রহে নেই। প্রায় দুই মাস ধরে এই সংকট চলায় কুকুরের কামড়ে আহত রোগীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন শহর ও জেলার বিভিন্ন এলাকা থেকে কুকুর ও বিড়ালের  কামড়ে আহত মানুষ চিকিৎসা নিতে এ হাসপাতালে আসেন। কিন্তু ভ্যাকসিন না থাকায় বাধ্য হয়ে অনেকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে গিয়ে ও দোকানে ভ্যাকসিন পাচ্ছেনা ।  ৪-৫ জন রোগী মিলে একটি ভ্যাকসিন কিনে দিচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে বিনামূল্যে যে ভ্যাকসিন পাওয়ার কথা, সেটি না থাকায় তারা বাড়তি খরচে কিনে এনে দিতে হচ্ছে। বেসরকারি ফার্মেসি বা ক্লিনিকে ভ্যাকসিন কিনতে গিয়ে অনেককে কয়েকগুণ বেশি দাম গুনতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান বলেন, কুকুরের জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিতভাবে আবেদন করা হয়েছে। তবে এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি।
তিনি আরো জানান, সময়মতো র‍্যাবিস ভ্যাকসিন না পেলে আক্রান্ত ব্যক্তির জীবন চরম ঝুঁকিতে পড়বে। জলাতঙ্ক একটি শতভাগ প্রাণঘাতী রোগ হওয়ায় সরকারি হাসপাতালে ভ্যাকসিনের এই ঘাটতি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।
ভুক্তভোগী ও সচেতন মহল দ্রুত চাঁদপুর সরকারি হাসপাতালে কুকুরের জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com