মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

চাঁদপুর শহরে কাভার্ড ভ্যান চাপায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাফিনের মৃত্যু 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে
মানিক দাস//  চাঁদপুরে আবারও সড়ক দুর্ঘটনায় ঝরে গেল একটি তাজা প্রাণ।
স্কুল ছুটি শেষে বাসায় ফেরার পথেই কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মারা গেল সপ্তম শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মুখার্জি ঘাটা এলাকায়।
নিহত আবু সাইদ রাফিনের (১৩) গ্রামের বাড়ি ফরিদগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড মিরপুর গ্রামের প্রবাসী শাহীনের এক মাত্র  ছেলে।পড়া লেখার সুবাদে শাহীন শহরের নাজিরপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে। নিহত রাফিন আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ‘ঙ’ শাখার ছাত্র ।
পরিবার জানায়, স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাফি রাস্তায় ছিটকে পড়ে যায়। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা আরএফএল কোম্পানির কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয় প্রাথমিক চিকিৎসা দিয়ে  সেখান থেকে কুমিল্লা মেডিকেলে রেফার করে। ওয়ারুক বাজারে গেলে আবু সাইদ রাফিনের মৃত্যু হয়।
রাফিন ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান। হঠাৎ এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় পুরো এলাকায় ভারী হয়ে উঠে।
এ ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ আরএফএল কোম্পানীর কাভাড ভ্যানসহ একজনকে আটক করেছে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ ও পুলিশ পরিদর্শক  তদন্ত মিন্টু দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেন।
একজন সহপাঠীকে এভাবে হারিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা বিক্ষোভ করে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানায়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com