গণসংযোগে প্রার্থীর সাথে অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা বাসদের সমন্বয়ক দিপালী রাণী দাস, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস, যুব ইউনিয়নের কর্মী মো: শাহিন, শিহাব।
এরপর সন্ধ্যা থেকে রাত ৮ টা পর্যন্ত শেখের হাট ও চরমেশা এলাকায় গণসংযোগ করা হয়। এ সময় প্রার্থীর সাথে অংশ নেন জেলা সিপিবির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা কমিটির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন বাবর, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি মো: হেলাল উদ্দিন ও সাবেক সভাপতি প্রণব ঘোষ, মঠখোলা এলাকার সিপিবির সম্পাদক মো: শাহিন।
গণসংযোগকালে এমপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, চরমেশা চরাঞ্চলবাসীর রাস্তাঘাট অনুন্নত। শত শত বছর ধরে এই এলাকার মানুষের জীবন মান নিম্ন পর্যায়ে। যোগাযোগের জন্য অন্তত দু’টো সেতু নির্মাণ অতীব জরুরি। এ এলাকায় ৫ হাজার মানুষের বসবাস। শিশু-কিশোরদের বিদ্যালয়ে আসা-যাওয়া করা খুবই ঝুঁকিপূর্ণ। চরমেশা এলাকাটিকে সুন্দর একটি পর্যটন কেন্দ্রে রুপান্তর করা যায়। এ এলাকার মানুষের এখনকার স্বপ্ন দুটো সেতুর ব্যবস্হা করা। নির্বাচিত হলে চরমেশা এলাকাবাসীর যোগাযোগের সুবিধার জন্য সেতু নির্মাণ করা হবে। এখানে একটি কমিউনিটি ক্লিনিকেরও ব্যবস্হা করা হবে।
তিনি আরও বলেন, এদেশের শ্রমজীবী মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বামপন্হীদের ক্ষমতায় আনতে হবে। তাই কাস্তে মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।