বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. লতিফের সঞ্চালনায় প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমন্বয়কারী ও পিআইবির গবেষক মোহাম্মদ সিদ্দিক ফারুক।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল সাদেক এবং দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান।