বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করেছে প্যাপিরাস পাঠাগার

  • আপডেটের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন করেছে প্যাপিরাস পাঠাগার। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর শহরের চাঁদ টাওয়ারস্থ পাঠাগার কার্যালয়ে আলোচনাসভা, কবিতা আবৃত্তি ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সভাপতিত্বে, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাঘরের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির কাঞ্চন, পাঠাগারের উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, দিলীপ ঘোষ, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম, চর্যাপদ সাহিত্য একাডেমির নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, আবদুর রব ফাউন্ডেশনের সদস্য সচিব জাহেদুর রব জাহেদ, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল খান রাজীব ও সাহিত্যনুরাগী আকবর হোসেন লিটন, ঝর্না আক্তার, তানজিনা আক্তার মেরী ও লিজা ইসলাম।
কবিতা আবৃত্তি করেন আমির হোসেন বাপ্পি, আরিয়ানা হক, আসাদুল্লা কাহাফ, মিজানুর রহমান স্বপন ও সাইফুল খান রাজীব।

পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, বই পাঠের মধ্যে দিয়ে একটি জাতি শক্তিশালী হয়। বই পাঠের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রন্থাগার। দিবসটি পালন করতে পেরে আমরা গৌরব বোধ করছি।
সব শেষে চা-চক্রের আয়োজন করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com