রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

চাঁদপুরে ছাত্রদলের মেয়েদের সম্মানে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের ইফতার মাহফিল

  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার

চাঁদপুর জেলা ছাত্রদলের মেয়েদের সম্মানে চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ছাত্রদলের মেয়েরা শুধু সংগঠনের কর্মী নন, তারা আগামী দিনের নেতৃত্বের প্রতীক। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ যত বাড়বে, ততই গণতন্ত্র শক্তিশালী হবে। আমি সবসময় আপনাদের পাশে আছি—সাহস, সততা ও আদর্শ নিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, চাঁদপুরে বিএনপির রাজনীতি হবে শৃঙ্খলা, ত্যাগ ও জনকল্যাণমুখী। ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে মানুষের পাশে থেকে কাজ করতে হবে। ছাত্রদলের মেয়েরা আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. কোহিনূর বেগম, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক জান্নাত আক্তারসহ আরো অনেক।

ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ছাত্রদলের নারী নেতাকর্মীদের সম্মান ও প্রেরণা দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com